মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রশাসন | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » শ্রমিকদের রাজধানীতে আসার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
শ্রমিকদের রাজধানীতে আসার প্রয়োজন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:রাজধানী ঢাকা করোনা পরিস্থিতির উন্নতি না ঘটা পর্যন্ত অহেতু শ্রমিকদের ঢাকায় আসার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি না ঘটবে, সে পর্যন্ত অনাহুত শ্রমিকদের ঢাকা আসার প্রয়োজন নেই, ব্যবসায়ী নেতা ও আমরা এটা মনে করি।
‘ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা কোনো শ্রমিককে ইনভাইট করেননি। ভবিষ্যতেও করবেন না, যে পর্যন্ত করোনা পরিস্থিতির উন্নতি না ঘটবে। তারা শ্রমিকদের বেতনের ব্যবস্থা সুনিশ্চিত করেছেন বলে আমাদের জানিয়ে গিয়েছেন।’
সভায় ব্যবসায়ী নেতারা বলেন, আমরা দূর-দূরান্ত থেকে কোনো শ্রমিক আনছি না। তারপরও বাস্তবতা হলো অনেকে চলে আসছেন। আমরা তাদের নিরুৎসাহিত করার চেষ্টা করছি। যারা এসেছে আমরা চাচ্ছি ঈদে তারা আবার গ্রামে ফিরে না যাক। ঈদে কীভাবে ছুটি দেওয়া হবে তা নিয়ে আমরা আরও একবার বসবো।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 