শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১ মে ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আইন ফাঁকি দিয়ে চলছে-পাক-ভারত পরমাণু কর্মসূচি
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক আইন ফাঁকি দিয়ে চলছে-পাক-ভারত পরমাণু কর্মসূচি
১৫০৩ বার পঠিত
শুক্রবার, ১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্তর্জাতিক আইন ফাঁকি দিয়ে চলছে-পাক-ভারত পরমাণু কর্মসূচি

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাডভানস ডিফেন্স স্টাডিজ বা সি৪এডিএসের প্রতিবেদনে বলা হয়েছে,পাক-ভারত পরমাণু কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদানের যোগান আসছে বিদেশ থেকে। আন্তর্জাতিক আইনের নানা ফাঁক-ফোকর দিয়ে শত শত বিদেশি কোম্পানি দেশদু’টোতে পরমাণু-পণ্যের যোগান অব্যাহত রেখেছে।

মার্কিনভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর অ্যাডভানস ডিফেন্স স্টাডিজ বা সি৪এডিএসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন তৈরিতে সংস্থাটি সাড়ে ১২ কোটিরও বেশি বেসামরিক বাণিজ্যিক তথ্য, দরপত্র এবং বাণিজ্য সংক্রান্ত দলিল-পত্র বিশ্লেষণ করেছে। এরপর আমেরিকা ও জাপানের রফতানি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যে সব সংস্থাকে চিহ্নিত করেছে তাদের সঙ্গে এগুলোকে মিলিয়ে দেখা হয়েছে।

পরমাণু কর্মসূচির ক্ষেত্রে ভারতের তুলনায় পাকিস্তান আন্তর্জাতিক কঠোর কড়াকড়ির মুখে রয়েছে। দেশটিতে পরমাণু-পণ্য সরবরাহে জড়িত সন্দেহভাজন ১১৩টি বিদেশি সরবরাহকারীকে চিহ্নিত করেছে আমেরিকা এবং জাপান। এর বাইরে আরও ৪৬টি সরবরাহকারীকে চিহ্নিত করেছে সি৪এডিএস। এদের অনেকগুলোই বিশ্ব বাণিজ্যের কেন্দ্র হিসেবে পরিচিত হংকং, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত।

পরমাণু কর্মসূচির ক্ষেত্রে পাকিস্তানের তুলনায় অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। আন্তর্জাতিক বাজার থেকে পরমাণু প্রযুক্তি কেনার ছাড় দেয়া হয়েছে দেশটিকে। সবগুলো না হলে কিছু কিছু পরমাণু স্থাপনা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে পরিদর্শনের অনুমতিও দেয় ভারত।

সি৪এডিএসের প্রতিবেদন অনুযায়ী ২২২টি কোম্পানি ভারতের পরমাণু স্থাপনাগুলোর সঙ্গে বাণিজ্য করছে। আর এগুলোর ওপর আইএইএ’র কোনও নজরদারি নেই। এর মধ্যে ৮৬টি কোম্পানি ভারতের একাধিক পরমাণু স্থাপনার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

পাকিস্তান ও ভারত কেউই এনপিটি সই করে নি। তাই তাদের সব পরমাণু স্থাপনার জন্য আইএইএ’র নজরদারির বাধ্যতামূলক নয়। তবে এ প্রতিবেদনে ভারতের পরমাণু কর্মসূচির বিষয়ে আরও গভীর ভাবে খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, কোনও পরমাণু-পণ্য সামরিক স্থাপনায় যাচ্ছ না তার মানে এই নয় যে শেষ পর্যন্ত ওই পণ্যের প্রক্রিয়া কেবল ওখানেই সীমাবদ্ধ থাকবে।

বিশ্বে পরমাণু বোমার মজুদ নিয়ে কাজ করছে অলাভজনক সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্টের। এ সংস্থার হিসাবে বলা হয়েছে পাকিস্তান ও ভারতের উভয় দেশের ভাণ্ডারে প্রায় দেড়শ পরমাণু বোমা রয়েছে।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না