শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২
BBC24 News
শনিবার, ২ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ » করোনান মহামারী নিয়ে জাতীয় পরামর্শক কমিটির প্রথম সভা ৪মে
প্রথম পাতা » প্রিয়দেশ » করোনান মহামারী নিয়ে জাতীয় পরামর্শক কমিটির প্রথম সভা ৪মে
১২৪১ বার পঠিত
শনিবার, ২ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনান মহামারী নিয়ে জাতীয় পরামর্শক কমিটির প্রথম সভা ৪মে

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি প্রথম সভায় বসতে যাচ্ছে।

আগামী সোমবার (৪ মে) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে দুপুর ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় অংশ নিতে সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রেসিডেন্ট এবং সিনিয়র শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি করে গত ১৮ এপ্রিল ১৭ সদস্যের এই কমিটি গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক প্রফেসর ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এই কমিটির সদস্য সচিব।

এই কমিটি সরকারকে কোভিড-১৯ প্রতিরোধ বিষয়ে পরামর্শ প্রদান; হাসপাতালের সেবার মান বৃদ্ধির বিষয়ে পরামর্শ প্রদান; যেসব চিকিৎসক স্বাস্থ্যসেবা প্রদান করছেন তাদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারকে পরামর্শ দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

স্বাস্থ্যসেবা প্রদানকারী চিকিৎসকসহ অন্যান্যদের উৎসাহ প্রদানে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান; কোভিড-১৯’র ভ্যাকসিন সংক্রান্ত গবেষণার বিষয়ে পরামর্শ দেবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. নজরুল ইসলাম (ভাইরোলোজিস্ট), বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. এ কে আজাদ খান কমিটির সদস্য রয়েছেন।

কমিটির সদস্য হিসাবে রয়েছেন- সিনিয়র প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. শাহলা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মাহমুদ হাসান, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।

বঙ্গবন্ধু শেখ মুজিব সদস্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ডা. প্রান গোপাল দত্ত (নাক, কান, গলা বিশেষজ্ঞ), স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি প্রফেসর ডা. ইকবাল আর্সলান, সিনিয়র প্রসুতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও অবসটেরিকেল অ্যান্ড গাইনোকলজিকেল সোসাইটি অব বাংলাদেশের সাবেক সভাপতি প্রফেসর ডা রওশন আরা বেগম, আইসিডিডিআরবি’র মেটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ রিসার্চের সিনিয়র পরিচালক ডা. শামস এল আরেফিন কমিটির সদস্য হিসাবে সরকারকে পরামর্শ প্রদান করবেন।

সিনিয়র এনেসথিওলজিস্ট প্রফেসর ডা. খলিলুর রহমান ও সিনিয়র মেডিসিন স্পেশালিস্ট প্রফেসর ডা. তারিকুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর ডা. হুমায়ন সাত্তার, জাতীয় ক্যান্সার সদস্য গবেষণা ইনস্টিটিটিউট ও হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. গোলাম মোস্তফা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মাহমুদুর রহমান, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক প্রফেসর ডা. মো. আব্দুল মোহিতকে কমিটিতে রাখা হয়েছে।



এ পাতার আরও খবর

নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি
বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’