শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
সোমবার, ৪ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৫১ তম
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৫১ তম
১৯২৬ বার পঠিত
সোমবার, ৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৫১ তম

---বিবিসি২৪নিউজ,শারমিন আক্তার ঢাকা: বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও রোববার পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস বা ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে।বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারির মধ্যে

বাংলাদেশে দিনটি অন্যান্য বছরের মত আনুষ্ঠানিক ভাবে পালিত না হলেও সাংবাদিকরা সরব ছিলেন মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে। তবে এই দিনটিতে বড় চমক ছিল প্রায় দুই মাস পর সন্ধান মিলল নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের। আজ ভোরে বেনাপোল সীমান্তের কাছে তাঁকে পাওয়া গেছে বলে জানিয়েছে সেখানকার থানা পুলিশ।
সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার বা আরএসএফ এর সদ্য প্রকাশিত বিশ্বের ১৮০ টি দেশের ২০২০ সালের গণমাধ্যমের স্বাধীনতার সূচকে বাংলাদেশের অবস্থান ২০১৯ সালের সূচকের চেয়ে এক ধাপ কমে ১৫১ তে দাঁড়িয়েছে। ২০০৯ সালে বৈশ্বিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১২৩ নম্বরে যা গত ১১ বছরে ২৮ ধাপ পিছিয়েছে।
মানবাধিকার সংস্থা অধিকার সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে চলতি ২০২০ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত তিন মাসে সাংবাদিকরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ১১ জন আহত হয়েছেন, মারধরের শিকার হয়েছেন ৯ জন, ৩ জনকে হুমকি দেয়া হয়েছে এবং এক জনকে গ্রেফতার ও ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতার এ পরিস্থিতিতে কেবল সুষ্ঠু গণতন্ত্রই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে পারে বলে মনে করছেন গণমাধ্যম, মানবাধিকার এবং রাজনীতি সংশ্লিষ্টরা।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে ভয়েস অফ আমেরিকার সাথে কথা বলেছেন পত্রিকার সম্পাদক, সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা। এদের মধ্যে রয়েছেন বাংলা দৈনিক যুগান্তরের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম, বাংলা দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাইনুল আলম এবং মানবাধিকার কর্মী ও আইনজীবী জিয়া হাবিব।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার এক সংবাদ সম্মেলনে বলেছেন, বাংলাদেশের কিছু মিডিয়া নানা প্রতিকূল পরিবেশ উপেক্ষা করেও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তিনি গণমাধ্যম কর্মীদের স্বাধীনভাবে কাজ করার উপযোগী পরিবেশ ও তাঁদের স্বাস্থ্য নিরাপত্তা এবং নিয়মিত বেতন-ভাতার পাশাপাশি আপদকালীন ঝুঁকি ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?