বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপহরণের ঘটনা রাশিয়ার নিন্দা !
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট অপহরণের ঘটনা রাশিয়ার নিন্দা !
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন মদদপুষ্ট সন্ত্রাসীরা ভেনিজুয়েলার সরকারের পতন ঘটাতে সাম্প্রতিক যে চেষ্টা করেছে তাতে নিন্দা জানিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কোনো দেশের সরকার পরিবর্তনের জন্য বিজাতীয়দের শক্তি প্রয়োগের নীতিকে মস্কো সমর্থন করে না।বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলায় সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে মস্কো অবহিত আছে এবং ভেনিজুয়েলা জানিয়েছে আটক ব্যক্তিদের মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কয়েক জন সদস্য রয়েছে।
রুশ বিবৃতিতে বলা হয়, ভেনিজুয়েলার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারীরা বিষয়টিকে গোপন করার চেষ্টাও করে নি, তারা প্রকাশ্যেই এই অপরাধের ঘোষণা দিয়েছে। ঘটনার কয়েক দিন আগেই এই সন্ত্রাসী পরিকল্পনার কথা মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসে প্রকাশিত হয়।
রোববার ভোরে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হত্যা বা অপহরণ করতে সাগরপথে স্পিড বোটের সাহায্যে একদল সন্ত্রাসী সেদেশের বন্দর নগরী ‘লা গুয়াইরা’র সমুদ্র সৈকতে পৌঁছালে তাদের বিরুদ্ধে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী, এতে আট সন্ত্রাসী নিহত হয়।
এরপর আমেরিকার সাবেক সেনা জর্দান গুদ্রেয়ো ওই অভিযানে মদদ দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেন। আমেরিকার ওই সাবেক সেনা ফ্লোরিডা ভিত্তিক সিলভারকোর্প নামের একটি নিরাপত্তা সংস্থার প্রধান।
আটক একজন মার্কিন নাগরিক স্বীকার করেছেন, অভিযান চালিয়ে ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করে আমেরিকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 