সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকা হাওয়া
ন্যাশনাল ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকা হাওয়া
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ন্যাশনাল ব্যাংকের রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ৮০ লাখ টাকার একটি বস্তা গাড়ি থেকে খোয়া গেছে। রোববার (১০ মে) দিনে ঘটে যাওয়া ওই চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় দায়ের করা একটি মামলা চারজনকে আটক করেছে পুলিশ।
আটকরা হলেন-ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুইজন নিরাপত্তাকর্মী।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ন্যাশনাল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের একজন কর্মকর্তা দুজন সশস্ত্র নিরাপত্তাকর্মীকে নিয়ে পুরান ঢাকার বিভিন্ন শাখা থেকে টাকা তোলেন। ব্যাংকের বিভিন্ন শাখা থেকে টাকা সংগ্রহ করে মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ের দিকে গাড়িটি রওনা হয়। পুরান ঢাকার বাবুবাজারে পৌঁছানোর পরই গাড়িতে থাকা নিরাপত্তাকর্মীরা চিৎকার করে বলেন, টাকার একটি বস্তা পাওয়া যাচ্ছে না। তাতে ৮০ লাখ টাকা ছিল।’
তিনি আরও বলেন, বিষয়টি ন্যাশনাল ব্যাংক প্রধান কার্যালয় জানার পর অভিযোগ আসে কোতোয়ালি থানায়। ব্যাংক কর্তৃপক্ষের টাকা খোয়া যাওয়ার অভিযোগের ভিত্তিতে ওই গাড়িতে থাকা ব্যাংক কর্মকর্তাসহ চারজনকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। আটকদের ঘটনার আদ্যোপান্ত সম্পর্কে বিশদ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) নূর আলম বলেন, ‘ওই ঘটনায় রাতেই ন্যাশনাল ব্যাংকের দিলকুশা শাখার সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আটক চারজনকে আসামি না করলেও সন্দেহভাজন হিসেবে দেখানো হয়েছে।’
তিনি বলেন, আমরা কাজ করছি। সন্দেহভাজন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এখনো ঘটনার বিশেষ কোনো কূলকিনারা হয়নি। ঘটনা রহস্যজনক মনে হচ্ছে।




বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী 