শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১১ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ‘শর্তসাপেক্ষে লকডাউন শিথিলে ব্রিটেন
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ‘শর্তসাপেক্ষে লকডাউন শিথিলে ব্রিটেন
১৯১৭ বার পঠিত
সোমবার, ১১ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘শর্তসাপেক্ষে লকডাউন শিথিলে ব্রিটেন

---বিবিসি২৪নিউজ,রুপা শামীমা, ব্রিটেন থেকে: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, করোনা ভাইরাস প্রতিরোধে যুক্তরাজ্যে জারি করা লকডাউন তুলে নেওয়ার পরিকল্পনার ‘রোডম্যাপ’ প্রকাশ করেছেন । শিগগিরই এ পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করতে যাচ্ছেন তিনি।

সোমবার (১১ মে) এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ জনগণের লকডাউন তুলে নেওয়া সংক্রান্ত প্রশ্নের উত্তর দেবেন তিনি। একইসঙ্গে ৫০ পৃষ্ঠার আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করবে ব্রিটিশ সংসদ।

তবে বিরোধীদল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার সমালোচনা করে বলেছেন জনসনের পরিকল্পনার স্পষ্ট নয়।

রোববার (১০ মে) টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের অর্থনীতি ফের চালু করার জন্য ‘শর্তসাপেক্ষ পরিকল্পনা’ ঘোষণা করেন জনসন। এ পরিকল্পনা অনুযায়ী, বুধবার (১৩ মে) থেকে যুক্তরাজ্যের অধিবাসীরা আরও বেশি সময় বাড়ির বাইরে অবস্থান করার অনুমতি পাবেন।

উৎপাদন ও নির্মাণসহ যেসব খাতের কর্মীরা বাড়ি থেকে কাজ করতে পারবেন না, সোমবার থেকে তাদের কর্মক্ষেত্রে ফিরে যেতে উৎসাহ দেওয়া হলেও সামাজিক দূরত্ব বজায় রাখতে গণপরিবহন এড়িয়ে যেতে বলা হয়েছে। কর্মক্ষেত্র ‘কোভিড-নিরাপদ’ রাখতে নিয়োগকর্তাদের জন্য নির্দেশনা তৈরির কাজ করছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, তিনটি স্তরে লকডাউন তুলে নেওয়া হবে। প্রথম স্তরে বুধবার থেকে জনগণকে অনির্দিষ্ট সময়ের জন্য বাইরে ব্যায়াম, রোদ পোহানো বা পার্কের বেড়ানো ও পরিবারের সদস্যদের সঙ্গে খেলার অনুমতি দেওয়া হবে। দু’টি আলাদা পরিবারের সদস্যরা পরস্পরের সঙ্গে দেখা করতে পারবেন কিন্তু একে অপরের কাছ থেকে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

লকডাউন তুলে নেওয়ার দ্বিতীয় ও তৃতীয় স্তর শুরু হবে ১ জুন বা তারপর থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও স্কুল খোলার মাধ্যমে। অন্তত ১ জুনের আগে প্রাইমারি স্কুল খোলা হবে না বলে জানান বরিস জনসন। প্রথম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণের মধ্য দিয়ে স্কুল চালু করা যেতে পারে। আগামী বছর মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ‘আকাঙ্ক্ষা’ প্রকাশ করেছে সরকার। গ্রীষ্মের ছুটির আগে তাদের স্কুলে ফেরানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। তৃতীয় স্তরে কিছু বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হতে পারে।

এদিকে ওয়েলশ সরকার জানিয়েছে, ১ জুনের আগে স্কুল খোলার সম্ভাবনা নেই। স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন মন্তব্য করেছেন, ১ জুনের আগে স্কুল খোলার আশা তিনি করেন না।

বর্তমানে যুক্তরাজ্য চার নম্বরে রয়েছে।ভাইরাসের ঝুঁকি বোঝাতে এক থেকে পাঁচ পর্যন্ত ‘বিপদসঙ্কেত’ ব্যবহার করা হবে। পাঁচ হচ্ছে সর্বোচ্চ বিপদসঙ্কেত। ভাইরাসের সংক্রমণ বাড়লে আবারও বিধিনিষেধ আরোপ করতে ‘দ্বিধা’ করবেন না বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?