বুধবার, ১৩ মে ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » ইটালিতে ৫০ হাজার বিয়ে পিছিয়ে দিলো করোনা
ইটালিতে ৫০ হাজার বিয়ে পিছিয়ে দিলো করোনা
বিবিসি২৪নিউজ,মিজানুর রহমন,ইটালি থেকে: করোনা সংকটে বর্তমানে বিয়ে সংক্রান্ত সব ব্যবসা বন্ধ ৷ করোনা সংকটের কারণে ইটালিতে প্রায় ১৭ হাজার বিয়ের অনুষ্ঠান বাতিল করা হয়েছে৷ আর বিয়ের মওসুম আগামী মাসগুলোতে এই সংখ্যা বেড়ে ৫০ হাজার পর্যন্ত হতে পারে৷ ইটালিতে বিয়ের অনুষ্ঠান বিশেষকরে দক্ষিণ ইটালিতে বেশ জাকজমকভাবে নিজস্ব সংস্কৃতিতে উদযাপন করা হয়ে থাকে আর থাকে একাধিক ইভেন্ট প্ল্যানার প্রতিষ্ঠান৷ রাইনিউজ বেতারের এক রিপোর্টে এসব তথ্য জানানো হয়৷
বিদেশিদের বিয়ের অনুষ্ঠানও বাতিল করা হয়েছে৷ ঘটা করে বিয়ের অনুষ্ঠান উদযাপন করতে বহু বিদেশি দম্পতি ইটালিতে যান৷ যান বিভিন্ন দেশ থেকে অনেক সেলিব্রেটিও ৷ বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে নয় হাজার বিদেশি দম্পতি গত বছর ইটালি ভ্রমন করেছে বলে জানান এক বিবাহ ইভেন্ট প্রতিনিধি৷ অন্য অনেকের মতো তিনিও বিয়ের অনুষ্ঠান আবার শুরু করার জন্য কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন৷ এই ইভেন্ট ম্যানেজারের মতে করোনার কারণে বিয়ের অনুষ্ঠান হতে পারে হোটেলের হলরুমের পরিবর্তে হোটেলের পার্কে এবং ৫০০ অতিথির পরিবর্তে আমন্ত্রিত হতে পারে ৩০০ অতিথি৷
এই বছরের মডেলগুলি আগামী মওসুমে বা ২০২২ সালেও একইরকম সুন্দর থাকবে বলে নিজেকে প্রবোধ দিচ্ছেন বিয়ের জমকালো পোশাক দোকানের এক মালিক৷ আর ঠিক একইভাবে তিনি সমবেদনা জানাচ্ছেন বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়া, মন খারাপ করা ভবিষ্যত নববধুদেরও৷




রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
ইউরোপে হামলার করতে পারে ইরান:ফাইন্যান্সিয়াল টাইমসের রিপোর্ট
ইউরোপ জুড়ে নতুন তাপপ্রবাহের শঙ্কায়
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে 