সোমবার, ২৫ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে লকডাউনের মধ্যে পালিত হলো ঈদুল
বাংলাদেশে লকডাউনের মধ্যে পালিত হলো ঈদুল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বিশ্বের নানা দেশে করোনাভাইরাসের লকডাউন আর সামাজিক দূরত্ব রক্ষার মধ্যে পালিত হচ্ছে ঈদুল ফিতর। ঐতিহ্যগতভাবে ঈদের জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে এই উৎসবে শুরু হয়।
কিন্তু বহু দেশে এবারের ঈদে দেখা গেছে ভিন্ন রূপ। ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে রমজান মাসের বিদায় এবং ঈদের সূচনা হলেও একেক দেশে ঈদুল ফিতর একে দিনে পালিত হয়।
যেমন সোমালিয়া কিংবা ইথিওপিয়ায় ঈদ পালিত হয়েছে শনিবার। অন্যদিকে, ইউরোপের দেশগুলিতে এবং ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে ঈদ হয়েছে রোববার।
বাংলাদেশসহ বেশ ক’টি দেশে এই ঈদ পালিত হচ্ছে সোমবার। ইন্দোনেশিয়ার বান্দা আচেহ`র বাইতুর রাহমান মসজিদে ঈদের জামাত। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মাথায় নিয়ে এই ফিলিস্তিনীরা মসজিদে গিয়ে ঈদের নামাজ পড়েছে।
ফিলিস্তনের গাজা ভূখন্ড এমনতেই খুব জনবহুল এবং এর স্বাস্থ্য ব্যবস্থাও নড়বড়ে। সেখানে গত শনিবার প্রথম করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতিতে ঈদের জামাতে সামাজিক দূরত্ব রক্ষা করা হয়েছে। ইতালির রোম শহরে ঈদের জামাতে আগত মুসল্লিদের তাপামাত্রা পরীক্ষা করা হচ্ছে।
পাকিস্তানের পেশওয়ারে ঈদের জামাতের আগে জীবণুনাশক ছড়ানো হচ্ছে। চেচনিয়ার রাজধানী গ্রজনির এক মসজিদে মাস্ক পরিহিত ভলান্টিয়াররা মুসল্লিদের ব্যবহারের জন্য গ্লাভস বিতরণ করছেন। তেহরানে ঈদের জামাতের মুসল্লিদের করোনাভাইরাসের বিরুদ্ধে এধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে দেখা গেছে। অন্যান্য দেশে মসজিদে বিপুল সংখ্যক মানুষকে ভিড় করতে দেখা গেছে। এটি আলবেনিয়ায় ঈদের জামাতের দৃশ্য।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 