শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মায়ের মৃতদেহের কাপড় নিয়ে খেললো অসহায় শিশু
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মায়ের মৃতদেহের কাপড় নিয়ে খেললো অসহায় শিশু
১৫৯৭ বার পঠিত
বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মায়ের মৃতদেহের কাপড় নিয়ে খেললো অসহায় শিশু

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,ভারত থেকে : শুধু শিশুটিই বুঝতে পারলো না খেলতে খেলতে হারিয়ে গেল তার মা।কোলের শিশু বুঝতেই পারেনি তার মা মারা গিয়েছেন। স্টেশনে পড়ে থাকা মায়ের মৃতদেহের কাপড় নিয়ে খেললো সে। ভারতের শ্রমিক এক্সপ্রেস মৃত্যুযাত্রার পরিবহণে পরিণত হয়েছে।

একের পর এক ট্রেন, একের পর এক লাশ। মাসের পর মাস অপেক্ষারত পরিবার প্ল্যাটফর্মে নামিয়ে নিচ্ছেন আরও এক পরিযায়ী শ্রমিকের নিথর দেহ। এ দৃশ্যে অভ্যস্ত হয়ে গিয়েছে আসমুদ্রহিমাচল ভারতবর্ষ। কিছুতেই আর কিছু এসে যায় না। যদি না ওই শিশুটি নাড়িয়ে দিতো। তার এক মিনিটের ভিডিও ঝাঁকিয়ে দিতো গোটা ভারতবর্ষকে।

গুজরাটের আহমেদাবাদ থেকে বিহারে নিজের গ্রামে ফিরছিলেন ২৩ বছরের এক পরিযায়ী শ্রমিক। সঙ্গে ছিল তাঁর কোলের শিশু। কাজ চলে গিয়েছে বহু দিন। লকডাউনে আটকে থাকাকালীন প্রতিদিন খাবার জোটেনি। একবেলা নিজে খেয়েছেন, একবেলা শিশুকে খাইয়েছেন। এমনই পরিস্থিতিতে শোনা যায়, সরকার ‘শ্রমিক ট্রেন’ চালাবে। ফেরা যাবে বাড়ি। গুজরাটের প্রায় ৫০ ডিগ্রি তাপমাত্রায় শিশুকে কোলে নিয়ে স্টেশনে পৌঁছেছিলেন ওই নারী। ঘণ্টার পর ঘণ্টা তীব্র রোদে দাঁড়িয়ে থেকেছেন ট্রেনে ওঠার জন্য। নামার কথা ছিল মুজফফরপুর।

মঙ্গলবার সকালে দেশের সুপ্রিমকোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, দিল্লির রাস্তায় আর একজনও পরিযায়ী শ্রমিক নেই। সকলকেই নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন অস্থায়ী ক্যাম্পে।

---প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় দুই দিনের ট্রেন যাত্রায় খাবার মেলেনি, মেলেনি খাওয়ার জল। দিনের বেলা ট্রেনের জানলা দিয়ে গরম লু ঢুকেছে কামরায়। লোহার গাড়ি আরও গরম হয়েছে। মুজফফরপুর আসার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই নারী। মুজফফরপুরে ওই অবস্থাতেই নামিয়ে দেওয়া হয় ওই তাঁকে। স্টেশনেই তাঁকে শুইয়ে দিয়ে শরীর ঢেকে দেওয়া হয় কাপড়ে। কারণ আর চৈতন্য ফেরেনি তাঁর। কোলের শিশু কিছুই বুঝতে পারেনি। মায়ের শরীরের ওপর দেওয়া কাপড় নিয়ে সে খেলেছে। বার বার ডেকেছে মাকে। মর্মান্তিক এই দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছে দেশ জুড়ে।

ওই শিশুটির একটি ভিডিও বাস্তবকে সামনে নিয়ে এসেছে। নইলে আমরা জানতেই পারতাম না যে, প্রতিদিন শ্রমিক এক্সপ্রেস থেকে কোনও না কোনও স্টেশনে নামছে পরিযায়ী শ্রমিকের লাশ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র উত্তরপ্রদেশ এবং বিহারেই ১০ জন শ্রমিকের মৃতদেহ নামানো হয়েছে। প্রায় সকলেই গরমে, না খেতে পেয়ে, জলের অভাবে মারা গিয়েছেন।

ভয়াবহ এই পরিস্থিতির কথা সকলেই জানেন। কিন্তু কেউ কোনও কথা বলছেন না। ঠিক যে ভাবে বার বার এড়িয়ে যাওয়া হচ্ছে গোটা লকডাউনের সময় জুড়ে পায়ে হেঁটে শ্রমিকদের বাড়ি ফেরা এবং রাস্তায় মারা যাওয়ার বিষয়টি। যথারীতি রেলমন্ত্রক জানিয়েছে, মুজফফরপুরের নারী আগেই অসুস্থ ছিলেন। সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে। বিরোধীরা ক্ষতিপূরণ দিতে শুরু করেছে। রাজনীতি চলছে রাজনীতির মতোই।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না