বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আবারো ইরাক ও তুরস্কের সঙ্গে সীমান্ত উন্মুক্ত করছে-ইরান
আবারো ইরাক ও তুরস্কের সঙ্গে সীমান্ত উন্মুক্ত করছে-ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে ইরান প্রতিবেশী ইরাক ও তুরস্কের সঙ্গে আবারো সীমান্ত উন্মুক্ত করছে। বেশি কিছুদিন ধরে এ দুই দেশের সঙ্গে সীমান্ত বন্ধ রেখেছিল ইরান। এরইমধ্যে গতকাল (বুধবার) তুরস্কের সঙ্গে বাজারগান সীমান্ত খুলে দেয়া হয়েছে।
অন্যদিকে,আগামী সপ্তাহে ইরাক তার শালামচে সীমান্ত খুলে দেবে। এছাড়া, ইরাকি গণমাধ্যমের খবর অনুসারে, আগামী এক সপ্তাহের মধ্যে খুলে যাবে মেহরান সীমান্ত। বন্ধের আগে ইরান থেকে প্রতিদিন শালামচে সীমান্ত দিয়ে ইরাকে ৩০০ থেকে ৪০০ ট্রাক যেত।
বসন্ত শুরু কয়েকদিন আগে ইরান ও তুরস্কের মধ্যবর্তী বাজারগান সীমান্ত বন্ধ করে দেয়া হয়। সে সময় ইরানে করোনাভাইরাসের মহামারী শুরু হয়। তবে সীমান্ত পয়েন্টগুলো বন্ধ হলেও ইরান তার প্রতিবেশী দেশ ইরাকের জন্য প্রয়োজনীয় জরুরি পণ্য সমুদ্রপথে পাঠিয়েছে। এছাড়া, কুর্দিস্তানের পারভিজ খান সীমান্ত পয়েন্ট দিয়েও কিছু কিছু পণ্য পাঠানো হয় ইরাকে।
প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের ৩১টি সীমান্ত পয়েন্ট রয়েছে তার মধ্যে বর্তমানে ১৭টি খোলা হয়েছে এবং সেগুলো সক্রিয় রয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 