শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ২৯ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দেশেজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ,সরকারের সিদ্ধান্ত পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ দিকে ?
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » দেশেজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ,সরকারের সিদ্ধান্ত পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ দিকে ?
১৮২৫ বার পঠিত
শুক্রবার, ২৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশেজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ,সরকারের সিদ্ধান্ত পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ দিকে ?

---বিবিসি২৪নিউজ,হাসান মেহেদী, ঢাকা: বাংলাদেশে সামান্য কিছু শর্তসাপেক্ষে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন সরকার।কিন্ত গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। করোনা পরীক্ষায় ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৩ জন। এই সময়ে করোনায় মারা গেছেন ২৩ জন। এ নিয়ে এ পর্যন্ত করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৮৪৪ জনে। আর মৃত্যুর সংখ্যা ৫৮২ জন। দেশে করোনা ভাইরাস সংক্রমণ সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্য দপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। সরকারের তথ্য মোতাবেক বৃহস্পতিবার দেশে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ২৯ জন। ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী প্রথমবারের মতো শনাক্ত হওয়ার পরে দ্রুত এই সংখ্যা বাড়ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে করোনার সংক্রমণ।

এই পরিস্থিতির মধ্যেই সরকার ৩০ মে’র পরে আর সাধারণ ছুটি বাড়ানো হবে না এবং সামান্য কিছু শর্তসাপেক্ষে লকডাউন তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষজ্ঞ এবং বিভিন্ন পর্যায়ের মানুষ ঢালাওভাবে সবকিছু খুলে দেয়ার সরকারি সিদ্ধান্ত সঠিক নয় বলে মনে করছেন। এর ভিন্নমতও আছে প্রবলভাবে। তবে সরকারের পক্ষ থেকে মানুষের আর্থিক পরিস্থিতি, জীবিকা ও দেশের অর্থনীতির কথা বলা হচ্ছে।

সরকারের রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ সংস্থা আইইডিসিআর-এর ঊর্ধ্বতন গবেষক এবং উপদেষ্টা ডা. মুশতাক হোসেন মনে করেন, সরকারের সিদ্ধান্ত করোনা পরিস্থিতি আরো ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে নিয়ে যাবে। সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন নির্দেশনা কড়াকড়িভাবে জারি রাখা হবে বলে জানানো হয়েছে।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প