শিরোনাম:
●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
ঢাকা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
BBC24 News
শনিবার, ৩০ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন- ট্রাম্প
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন- ট্রাম্প
১৪৮৯ বার পঠিত
শনিবার, ৩০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন- ট্রাম্প

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,হোয়াইট হাউজ ওয়াশিংটন,থেকে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করোনাভাইরাস মোকাবেলায় সংস্থাটির পদক্ষেপ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে গতকাল (শুক্রবার) এমন ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্প বলেন, “চলতি মাসের প্রথম দিকে আমি যে দাবি জানিয়েছিলাম সে অনুযায়ী এ সংস্থা সংস্কার করতে ব্যর্থ হয়েছে।” শুক্রবার হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প অভিযোগ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পূর্ণরূপে চীনের পুতুলে পরিণত হয়েছে। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রতিশ্রুত অর্থ অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্যজনিত সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যয় করা হবে।

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে টানাপড়েন চলছে ট্রাম্প প্রশাসনের। করোনা মহামারি নিয়ে সংস্থাটির পদক্ষেপে অসন্তুষ্ট তার প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পসহ মার্কিন অনেক কর্মকর্তা বলছেন, চীনের একটি ল্যাবরেটরি থেকে করোনাভাইরাস ছড়িয়েছে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা নাকচ করেছে। এতে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে বলেছেন, আন্তর্জাতিক এ সংস্থাটি চীনা সংস্থায় পরিণত হয়েছে। এরপর তিনি এপ্রিল মাসে সংস্থাটিতে অর্থায়ন বন্ধের ঘোষণা দিয়ে তীব্র সমালোচনার শিকার হন। বার্ষিক হিসাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৪০ কোটি ডলারের বেশি অর্থ দিয়ে থাকে আমেরিকা।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ছিন্নের ঘোষণার সমালোচনা করেছে দ্যা আমেরিকান মেডিক্যাল এসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই সম্পর্ক ছিন্নের পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। এতে বিশ্বজুড়ে করোনা মোকাবিলা আরো কঠিন হয়ে দাঁড়াবে।

ট্রাম্পের পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের স্বাস্থ্য বিষয়ক কমিটিও। কমিটির চেয়ারম্যান সিনেটর লামার আলেক্সান্ডার বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভুলগুলো অবশ্যই খতিয়ে দেখা উচিৎ। তবে সে সময় এখন না। বিশ্বজুড়ে বিদ্যমান স্বাস্থ্য সংকট প্রশমিত হওয়ার পর।



মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী