শুক্রবার, ৫ জুন ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করতে যাচ্ছে- চীন
আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করতে যাচ্ছে- চীন
বিবিসি২৪নিউজ,শিবলু রহমান,চীন থেকে: চীনা কর্তৃপক্ষ শর্তসাপেক্ষে সীমিত পর্যায়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে । চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, মহামারী করোনাভাইরাসের কারণে বিদেশি যে ৯৫টি কোম্পানির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল সেগুলো সীমিত পর্যায়ে আবার চীনে ফ্লাইট চালানোর জন্য আবেদন জানাতে পারে।
চীনা কর্তৃপক্ষ বলেছে, আগামী ৮ জুন থেকে যাতে বিদেশি কোম্পানিগুলো চীনের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
যেসব শর্তে বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলো চীনে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে সেগুলোর মধ্যে রয়েছে এসব বিমান সংস্থা করোনা আক্রান্ত কোনো রোগী বহন করতে পারবে না। যদি কোনো ফ্লাইটে পাঁচ বা ততোধিক করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে ওই কোম্পানির বিমান পরবর্তী এক সপ্তাহের জন্য চীনে ফ্লাইট চালাতে পারবে না। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি ১০ জন বা তার চেয়ে বেশি হয় তাহলে এই নিষেধাজ্ঞা চার সপ্তাহের জন্য বলবৎ হবে।
চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বলে মনে করা হয়
চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বেইজিং কর্তৃপক্ষ গত মার্চ মাসের গোড়ার দিকে সেদেশে বিদেশি বিমান চলাচল বন্ধ করে দেয়। তবে বিদেশে আটকে পড়া চীনা যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে কিংবা চীনে আটকে পড়া বিদেশি যাত্রীদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞায় শিথিলতা ছিল।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 