শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ৬ জুন ২০২০
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইরানের গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান- ফ্রান্স প্রেসিডেন্টের
প্রথম পাতা » ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইরানের গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান- ফ্রান্স প্রেসিডেন্টের
১৫১৭ বার পঠিত
শনিবার, ৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরানের গুপ্তচরকে মুক্তি দেয়ার আহ্বান- ফ্রান্স প্রেসিডেন্টের

---বিবিসি২৪নিউজ,আইয়ুব চৌধুরী: ফ্রান্স থেকে: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত একজন দ্বৈত নাগরিককে মুক্তি দেয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন। শুক্রবার রাতে এক টুইটার বার্তায় ম্যাকরন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে ওই আহ্বান জানান।

ম্যাকরন ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেলখা’কে গ্রেফতারের ঘটনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন এবং এই গুপ্তচরকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান। ‌

তিনি এমন সময় এ দাবি জানালেন যখন ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি গতকাল (শুক্রবার) ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ানের এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান

ইরানের গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি বংশোদ্ভূত এক ফরাসি নাগরিককে কারাদণ্ড দেয়ার ব্যাপারে সম্প্রতি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ জানান। তিনি এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটবে বলে উল্লেখ করে এ ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরানকে সতর্ক করে দেন।

লে দ্রিয়ানের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসাভি বলেন, এর আগেও পাশ্চাত্যকে কয়েকবার বলা হয়েছে, এই ইরানি নাগরিকের বিচারের বিষয়টি সম্পূর্ণ ইরানের স্বাধীন বিচার বিভাগের বিষয় এবং এ ব্যাপারে হস্তক্ষেপমূলক কথাবার্তা বলার অধিকার কারো নেই।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানি নাগরিক ফারিবা আদেলখা তার অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছেন এবং আদালত থেকে ঘোষিত কারাদণ্ড ভোগ করছেন। এ ধরনের রাজনৈতিক বক্তব্য এবং গণমাধ্যমে প্রচারণার ধুম্রজাল সৃষ্টি করে ইরানের বিচার বিভাগের কাজে বিঘ্ন সৃষ্টি করা যাবে না বলেও মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সম্প্রতি ইরানের একটি আদালত গুপ্তচরবৃত্তি ও দেশের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারী তৎপরতায় জড়িত থাকার দায়ে ইরানি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ফারিবা আদেলখা’কে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন
ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল  আশঙ্কা ইউরোপে শেষ হয়ে আসছে উড়োজাহাজের জ্বালানি, ফ্লাইট চলাচল আশঙ্কা
জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস জার্মানিতে জ্বালানি কর ছাড়ের ঘোষণা দিলেন ম্যার্ৎস
ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প