সোমবার, ৮ জুন ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ১ লাখ ১০ হাজারে
যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা ছাড়াল ১ লাখ ১০ হাজারে
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা ১ লাখ ১০ হাজার ছাড়িয়েছে, আক্রান্তের সংখ্যাও ২০ লাখ ছুঁই ছুঁই করছে।করোনাভাইরাস সংক্রমণের গতি কিছুটা কমলেও থেমে নেই মৃত্যুর মিছিল। ইতোমধ্যেই দেশটিতে তবে সংক্রমণের দিক থেকে শীর্ষে থাকলেও মৃত্যুহারে বেশ পিছিয়েই রয়েছে তারা।
জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ১ লাখ ১০ হাজার ৫০৩ জন। আক্রান্ত ১৯ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন পাঁচ লাখেরও বেশি মানুষ।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুন মাসের এই কয়দিনে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে এক হাজারের মতো প্রাণহানি হয়েছে। এপ্রিলের বেশ কয়েকদিন টানা দুই হাজারের বেশি মৃত্যু দেখেছিল দেশটি। সেই তুলনায় বর্তমানে মৃত্যুহার কিছুটা কমেছে।
যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। আলাবামা, সাউথ ক্যারোলিনা ও ভার্জিনিয়ায় এক সপ্তাহে আক্রান্ত বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
রয়টার্সের হিসাবে, সর্বোচ্চ করোনা সংক্রমিত শীর্ষ ২০ দেশের মধ্যে মৃত্যুহারে ৮ম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে প্রতি ১০ হাজার মানুষের মধ্যে মৃত্যুর হার ৩ দশমিক ৩। প্রতি ১০ হাজারে আটজনের মৃত্যু নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। এরপরেই রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, স্পেন, ইতালি ও সুইডেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 