মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » আর্মেনিয়ার সেনা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধান বরখাস্ত
আর্মেনিয়ার সেনা, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার প্রধান বরখাস্ত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারী মোকাবেলায় আরোপ করা লকডাউন অমান্য করার কারণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানকে বরখাস্ত করেছেন। তিনি বলেছেন, করোনাভাইরাস মোকাবেলার ক্ষেত্রে তারা বাজে উদাহরণ তৈরি করেছেন।আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান একথা পরিষ্কার করে বলেন নি যে, দেশের সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধান কী ধরনের ভুল করেছেন। আর্মেনিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, সামরিক বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আর তার ছেলের বিয়ে অনুষ্ঠানে বিরাট বড় পার্টির আয়োজন করেন যখন দেশটিতে এ ধরনের সামাজিক সমাবেশ নিষিদ্ধ।
পত্রিকার এই প্রতিবেদনের পর প্রধানমন্ত্রী পাশনিয়ানের পক্ষ থেকে সেনাপ্রধান, পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রধানের বরখাস্তের ঘোষণা এলো। এ পত্রিকার প্রতিবেদনে সেনাপ্রধানের ছেলের বিয়ের অনুষ্ঠানের কথা বলা হলেও সেই অনুষ্ঠানে পুলিশপ্রধান আরমান সার্গসিয়ান এবং গোয়েন্দা সংস্থার প্রধান এডওয়ার্ড মারতিরোসিয়ান উপস্থিত ছিলেন কি-না তা উল্লেখ করে নি।
প্রধানমন্ত্রী পাশনিয়ান এক বৈঠকে বলেন, দেশের এরকম উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যারা নিজেরাই মহামারী বিরোধী নিয়ম কানুনের প্রতি সম্মান দেখাবেন সেখানে তারাই এর বিপরীত কাজ করছেন।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 