শুক্রবার, ১২ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে - পররাষ্ট্রমন্ত্রী
মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে - পররাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট,ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছেন,মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়াবে । শুক্রবার (১২ জুন) এক ভিডিওবার্তায় তিনি এ তথ্য জানান।
সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেওয়া এক ভিডিওবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সরকারের সঙ্গে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। তারা আমাদের জানিয়েছেন, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের মেয়াদ বাড়াবেন। এমনকি প্লেনের টিকিট কেটে থাকলেও সেটা অনার করবেন।
ড. মোমেন বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ১ লাখ ২৫ হাজার পাসপোর্ট প্রিন্ট করে বিদেশে পাঠানো হচ্ছে। এসব পাসপোর্ট মিশনে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপ হয়েছে। তিনি জানিয়েছেন, আমিরাত থেকে ভারতের দুই লাখ প্রবাসীকে ফেরত পাঠাচ্ছেন। পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে তারা ফেরত পাঠাচ্ছে। তবে আমি অনুরোধ করেছি, প্রবাসী বাংলাদেশিদের ফেরত না পাঠিয়ে তাদের কৃষিকাজে লাগাতে পারেন।প্রবাসী বাংলাদেশিরা সবুজায়নে বিশেষ ভূমিকা রাখতে পারেন বলেও মন্তব্য করেন ড. মোমেন।




ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের
হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান ইউরোপীয় কমিশনের
বৈশ্বিক ঐক্যের আহ্বান জানাল বাংলাদেশ
ইরানের সঙ্গে ৬ শর্তে আলোচনা বসতে রাজি যুক্তরাষ্ট্র
তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন
লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা
ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
ইরান যুদ্ধে বিপাকে ট্রাম্প
ভারতের কাছে এখন হাত পাতছে যুক্তরাষ্ট্র’ 