শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৩ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ১লা জুলাই থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে-ইইউ
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ১লা জুলাই থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে-ইইউ
৯৯১ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১লা জুলাই থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেবে-ইইউ

---বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব চৌধুরী,ইইউ থেকে: ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ সুপারিশ করেছে যে, সদস্য দেশগুলো ১লা জুলাই থেকে ধীরে ধীরে এই শিবিরের বাইরে থেকে ভ্রমণে আসার উপরকার বিধিনিষেধ তুলে নেবে এবং কোন কোন দেশের উপর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে তার একটি তালিকা প্রণয়ন করবে।

ইইউ’র নির্বাহী বিভাগ, ইউরোপীয় কমিশন এই শিবিরের ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ ১৫ই জুন পর্যন্ত সম্প্রসারণ করার জন্য সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল। এই পদক্ষেপ করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী সামাল দেয়ার ইইউ’র গ্রহণ করা বিভিন্ন ব্যবস্থার একাংশ হিসেবে বলবৎ রয়েছে।

ইইউ’র অভ্যন্তরীণ বিষয়ক কমিশনার, ইলভা জোহানসন বৃহস্পতিবার ঘোষণা করেন, কমিশন এই পদক্ষেপ ৩০শে জুন পর্যন্ত বাড়িয়ে নেয়ার প্রস্তাব করে এবং এর পরে এ বিধিনিষেধ ধীরে ধীরে তুলে নেয়ার ব্যবস্থা গ্রহণ করছে।

জোহানসন এও বলেন, একটি সুনির্দিষ্ট দেশের জন্য এই বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত অবশ্যই সেদেশের সংক্রমণ পরিস্থিতি এবং ইইউ’র পর্যটকদের সেই দেশে প্রবেশের অনুমতি আছে কিনা তার উপর ভিত্তি করে নেয়া উচিত।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর মধ্যে আলোচনার পরে প্রবেশযোগ্য দেশের তালিকা প্রণয়ন করা হবে।

কমিশন সদস্য দেশগুলোর প্রতি ১৫ই জুন থেকে আন্ত:সীমান্ত নিয়ন্ত্রণ শিথিল করারও সুপারিশ করে।

পর্যটন হচ্ছে ইইউ’র এক প্রধান শিল্প যা এই শিবিরের জিডিপি’র প্রায় ১০% জুড়ে রয়েছে। এই বৈশ্বিক মহামারীতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এই শিল্পকে পুনরুদ্ধার করার জন্য গ্রীষ্মকালীন ছুটির মৌসুমের আগে ভ্রমণ সংক্রান্ত নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান বেড়ে চলেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না