সোমবার, ১৫ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ইউরোপের দেশ ফ্রান্স ‘প্রথম করোনা মুক্ত : ম্যাক্রোঁ
ইউরোপের দেশ ফ্রান্স ‘প্রথম করোনা মুক্ত : ম্যাক্রোঁ
বিবিসি২৪নিউজ,আবু তাহের,ফ্রান্স -প্যারিস থেকে: ইউরোপের দেশ ফ্রান্সের রাজধানী প্যারিসসহ গোটা দেশ সোমবার থেকে ‘গ্রিন জোনে’ পরিণত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। করোনার সংক্রমণ কমে যাওয়ায় ফ্রান্সের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তিনি একে ফ্রান্সের করোনা প্রতিরোধের ‘প্রথম বিজয়’ হিসেবে অভিহিত করেছেন।আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী ফ্রান্সের প্রেসিডেন্ট এক টেলিভিশন ভাষণে বলেছেন, ‘মহামারিটির বিরুদ্ধে আমাদের লড়াই এখনো শেষ হয়নি কিন্তু ভাইরাসটির বিরুদ্ধে এই প্রথম বিজয়ে আমি দারুণ খুশি। এর মাধ্যমে আমরা যা শিখলাম আমি তার সবকিছু থেকে শিক্ষা নিতে চাই।’
প্রেসিডেন্ট ম্যাক্রোঁ আরও বলেন, তার দেশ এবং ইউরোপকে অন্যান্য রাষ্ট্রগুলোর ওপর কম নির্ভরশীল করার জন্য এখন থেকে তিনি কাজ করবেন, কারণ মহামারিটি ‘কিছু বিষয়ে হাত পেতে অন্যান্য মহাদেশের প্রতি আমাদের নির্ভরতার বিষয়টিকে উন্মোচিত করেছে।’
ফ্রান্সে করোনা রোধ সংক্রান্ত বিধিনিষেধ অনেকটা শিথিল হয়ে ‘গ্রিন জোনে’ রুপান্তরিত হওয়ায় প্রায় সবকিছু স্বাভাবিক হবে। পুরোদমে চালু হবে প্যারিসের ক্যাফে এবং রেস্তোরাঁগুলো। এতদিন শুধু উঠোন বা চত্বরের জন্য ক্যাফে ও রেস্তোরাঁগুলো খোলা রাখার অনুমতি ছিল।
প্রাদুর্ভাব শুরুর পর ফ্রান্সে ভাইরাসটিতে সংক্রমিত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৭ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ২৯ হাজার ৪০৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ রোগীর সংখ্যা প্রায় ৭৩ হাজার। দেশটিতে এখন দৈনিক আক্রান্ত চারশো এর নিচে নেমেছে; মৃত্যুর সংখ্যাও কমে হয়েছে ১০ এর কম।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 