শিরোনাম:
●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প ●   সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা ●   বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব ●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

BBC24 News
বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব জুড়ে ভয়াবহ অর্থনৈতিক-খাদ্য সংকট দেখা দেবে
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্ব জুড়ে ভয়াবহ অর্থনৈতিক-খাদ্য সংকট দেখা দেবে
১৫২২ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্ব জুড়ে ভয়াবহ অর্থনৈতিক-খাদ্য সংকট দেখা দেবে

---বিবিসি২৪নিউজ,আশরাফ আলী: বিশ্ব জুড়ে ভয়াবহ অর্থনৈতিক-খাদ্য সংকট দেখা দেবে বলে জানিয়েছেন,জাতিসংঘ এবং বিশ্বব্যাংক। সর্বসাম্প্রতিক পৃথক পৃথক দুটি প্রতিবেদনে বলেছে, করোনা মহামারীর নেতিবাচক প্রতিক্রিয়ায় বিশ্ব বর্তমানে এমন ভয়াবহ অর্থনৈতিক এবং খাদ্য সংকটের দ্বারপ্রান্তে- যা কেউই গত কয়েক দশকেও দেখেননি। জাতিসংঘ বলছে, করোনার কারণে এমন খাদ্য সংকট বিশ্ব জুড়ে দেখা দেবে- যা গত ৫০ বছরেও দেখা যায়নি। আর পুরো বিশ্ব এমন এক পরিস্থিতির মুখোমুখি, যাতে দরিদ্র মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। জাতিসংঘ বিশ্বব্যাপী সরকারগুলোকে এই মর্মে সতর্ক করে দিয়েছে যে, ত্বরিৎ ও জরুরি ব্যবস্থা গ্রহণ না করলে এই মহাদুর্যোগ মোকাবেলা সম্ভব হবে না। আর এটি সম্ভব না হলে সুদীর্ঘকাল ধরে বিশ্বের কোটি কোটি শিশুসহ প্রাপ্তবয়স্ক মানুষ নিদারুনভাবে ক্ষতিগ্রস্ত হবেন, যা এখন স্পষ্ট হয়ে উঠেছে। এরই মধ্যে এ বছরেই করোনার কারণে বিশ্বে ৫ কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন।

বিশ্বব্যাংক জুন মাসের বিশ্ব অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক প্রতিবেদনে বলেছে, বৈশ্বিক অর্থনীতি এ বছরে ৫ দশমিক ২ শতাংশ হারে সংকুচিত হবে। আর সামগ্রিক বৈশ্বিক অর্থনীতি এমন এক সুগভীর মন্দার মধ্যে পড়েছে, যার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। আর ১৮৭০ সালের পরে এবারই প্রথম মাথাপিছু অর্থনৈতিক সক্ষমতার হার সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেবে বলে বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়। উদীয়মান বাজার অর্থনীতির এবং উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি এ বছরে সংকুচিত হবে ২ দশমিক ৫ শতাংশ হারে। আর এর প্রভাব থাকবে পরবর্তী কমপক্ষে ৬০ বছর। আর বিশ্বব্যাপী মাথাপিছু আয় কমবে ৩ দশমিক ৬ শতাংশ হারে - যার ফলে কোটি কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বসবাস করবেন।
বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি চলতি বছরে সংকুচিত হবে ২ দশমিক ৭ শতাংশ হারে এবং এমন পরিস্থিতিতে মানুষের চাহিদার সংকোচন, কমসংস্থান কমে যাওয়া এবং বেসরকারি বিনিয়োগে অনিশ্চিয়তা দেখা দেবে।
এদিকে, বাংলাদেশের প্রভাবশালী গবেষণা সংস্থা সিপিডি সাম্প্রতিক এক প্রতিবেদনে বলেছে, করোনার কারণে ২০১৬ সালের সাথে তুলনায় বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৫ শতাংশে। এর পাশাপাশি ভোগ ও বৈষম্যের হারও বেড়েছে।



এ পাতার আরও খবর

ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

আর্কাইভ

মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী