শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
বুধবার, ১৭ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
১৩৯৬ বার পঠিত
বুধবার, ১৭ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার (১৭ জুন) করোনা শনাক্তকরণ পরীক্ষায় তার পজিটিভ এসেছে। তিনি বুধবারই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে।

বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকশি। তিনি বলেন, বাণিজ্যমন্ত্রীর আজ করোনা টেস্টে পজিটিভ এসেছে। তিনি আজই রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবেন।

লতিফ বকশি বলেন, বাণিজ্যমন্ত্রী নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। আজ নমুনায় করোনা পজিটিভ এসেছে। কিন্তু শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার (১৬ জুন) করোনা ভাইরাসে আক্রান্ত হন দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান।

এদিকে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংও করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এর আগে ১৪ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ। এরও আগে আওয়ামী লীগ নেতা এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও করোনা আক্রান্ত হয়ে যান।

দেশে মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ৯৮ হাজার ৪৮৯ জন। আর এখন পর্যন্ত এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩০৫ জন।

রাজনৈতিক অঙ্গনের একটি পরিচিত নাম টিপু মুনশি। পোশাক শিল্পের ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রিত্ব দেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প