শুক্রবার, ১৯ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন চার সদস্য নির্বাচিত,বাদ পড়ল কানাডা!
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন চার সদস্য নির্বাচিত,বাদ পড়ল কানাডা!
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,জাতিসংঘ থেকে: জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নতুন চারটি দেশ নির্বাচিত হয়েছে। এসব দেশ হলো- ভারত, মেক্সিকো, নরওয়ে এবং আয়ারল্যান্ড।
দেশ চারটি ২০২১ এবং ২০২২ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে। তবে পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হতে আবারও ব্যর্থ হয়েছে পশ্চিমা দেশ কানাডা। এদিকে আফ্রিকা অঞ্চল থেকে জিবুতি এবং কেনিয়া দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় আজ (বৃহস্পতিবার) তাদের জন্য নতুন করে নির্বাচনের আয়োজন করা হবে।
পশ্চিমা দেশগুলোর প্রতিনিধি হিসেবে কানাডা নয় ববং জিতেছে আয়ারল্যান্ড এবং নরওয়ে। অথচ দীর্ঘদিন ধরে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল কানাডা। এ পরাজয়কে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জন্য বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকায় থেকে ভারত বিনা বাধায় বিজয়ী হয়েছে। জাতিসংঘের ১৯২টি দেশের মধ্যে ১৮৪টি দেশের ভোট পেয়েছে ভারত। নিরাপত্তা পরিষদে এখন থেকে ভারত ও চীনকে একসঙ্গেই বসতে হবে। এ মুহূর্তে দেশ দুটির মধ্যে মারাত্মক রকমের সামরিক উত্তেজনা চলছে; এমনকি চীনের হামলায় ভারতের ২০ জন সেনা নিহত হয়েছে। নির্বাচনে মেক্সিকো ১৮৭ ভোট পেয়েছে। আফ্রিকা অঞ্চল থেকে একটি দেশ নির্বাচিত হওয়ার কথা থাকলেও জিবুতি ও কেনিয়া প্রতিদ্বন্দ্বিতা করেছে।
কেনিয়ার পক্ষে সমর্থন রয়েছে আফ্রিকান ইউনিয়নের কিন্তু জিবুতি নিরাপত্তা পরিষদের সদস্যপদ পেতে মরিয়া। নির্বাচনে কেনিয়া পেয়েছে ১১৩টি ভোট এবং জিবুতি পেয়েছে ৭৪ ভোট।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 