শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
রবিবার, ২১ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার
১৬১৮ বার পঠিত
রবিবার, ২১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনার কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের দাবি নাইজেরিয়ার

---বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: বিশ্বব্যাপী করোনাভাইরাসের কার্যকর ভ্যাকসিন আবিষ্কারের ঘোষণা দিয়েছেন নাইজেরিয়ার গবেষকরা। ভ্যাকসিনটি বিস্তৃত পরিসরে বাজারে আনতে এবং বিশ্বময় ছড়িয়ে দিতে ১৮ মাস সময় লাগবে বলে জানিয়েছেন আফ্রিকার দেশটির গবেষকরা। খবর আনাদোলুর।

কোভিড-১৯ বিষয়ক গবেষণা দলের প্রধান ড. ওলাদিপো কোলাওল বলেন, ওষুধ আবিষ্কারের মাধ্যমে এ ধরনের বৈশ্বিক মহামারীর সমাধান দিতে পারাটা আমাদের জন্য আবেগের। নাইজেরিয়ার এ গবেষকের দাবি, কোভিড-১৯ ঠেকাতে কার্যকর এ ভ্যাকসিন এখন বাস্তবতা।

নাইজেরিয়ার এডা প্রদেশের অ্যাডিলেক বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শুক্রবার ড. ওলাদিপো বলেন, ‘ভ্যাকসিনটি একেবারেই নির্ভেজাল। আমরা বেশ কয়েকবার ভ্যাকসিনটি যাচাই করেছি। এটি আফ্রিকানদের কথা মাথায় রেখে তৈরি করা হলেও অন্যান্য জাতিগোষ্ঠীর জন্যও এটি কাজ করবে। এটি ভুয়া হতে পারে না। ভ্যাকসিনটি দৃঢ়প্রত্যয়ের ফল। অনেক বৈজ্ঞানিকের প্রচেষ্টায় ভ্যাকসিনটি তৈরি হয়েছে।’

আনাদোলুর খবরে বলা হয়েছে, ট্রিনিটি ইমিউনোডিফিসিয়েন্ট ল্যাবরেটরি ও হেলিক্স বায়োজেন কনসাল্টের ২০ হাজার মার্কিন ডলার অর্থায়নে এ ভ্যাকসিন গবেষণা প্রকল্পটির কাজ শুরু হয়েছিল।

ড. ওলাদিপো বলেন, সম্ভাব্য সর্বোত্তম ভ্যাকসিন ক্যান্ডিডেটস বাছাইয়ের জন্য আফ্রিকাজুড়ে করোনাভাইরাসের নমুনা থেকে জিনোম সংগ্রহ করেছে তার দল। এখনও ভ্যাকসিনটির কোনো নাম দেয়া হয়নি।

তিনি বলেন, ভ্যাকসিনটি ব্যাপকভাবে ব্যবহারের জন্য অন্তত ১৮ মাস সময় লাগবে। এ সময়ের মধ্যে প্রতিষেধকটি নিয়ে বৃহৎ পরিসরে গবেষণা, বিশ্লেষণ ও স্বাস্থ্য কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই মহামারীতে রোববার পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮৯ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৩৭ লাখ ৯ হাজার ৮৭৫ জন চিকিৎসাধীন এবং ৫৪ হাজার ৫০৩ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। মারা গেছেন ৪ লাখ ৬৪ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, নাইজেরিয়া ১৯ হাজার ৮০৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভাইরাসটিতে নাইজেরিয়ার ৫০৬ জন মারা গেছেন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে চূড়ান্ত কোনো প্রতিষেধক বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি। তবে প্রায় এক ডজন সম্ভাব্য ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে রয়েছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প