সোমবার, ২২ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়বে-ইরান
ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়বে-ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন মহাসাগরের ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি নিশ্চিত করার জন্,য ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভারত মহাসাগরে স্থায়ী ঘাঁটি গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর নির্দেশনা অনুযায়ী এ পরিকল্পনা হাতে নিয়েছে আইআরজিসি।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে আজ (সোমবার) বন্দর আব্বাস থেকে আইআরজিসি’র নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি জানান, সর্বোচ্চ নেতা আইআরজিসি-কে ইরানের পানিসীমা থেকে দূরবর্তী সাগর-মহাসাগরে উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এরই অংশ হিসেবে ভারত মহাসাগরে একটি স্থায়ী ঘাঁটি করা হবে।
রিয়ার অ্যাডমিরাল আলি রেজা তাংসিরি
ইরানের এ সেনা কমান্ডার জানান, ভারত মহাসাগরে ঘাঁটি গড়ার ক্ষেত্রে আইআরজিসি তার নিজস্ব সক্ষমতা ব্যবহার করবে। তিনি বলেন, আইআরজিসি তাদের স্থায়ী ঘাঁটি করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে এবং চলতি বছরের শেষ নাগাদ ঘাঁটিটি চালু করা হবে। ২০২১ সালের মার্চ মাসে চলতি ফার্সি বছর শেষ হবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 