মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৪১২
করোনায় ২৪ ঘণ্টায় আরও ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৪১২
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৪১২ জন। এনিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৫৪৫ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৯ হাজার ১৯৮ জনে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুর আড়াইটার দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৪৭ হাজার ৬৩৫ জন।
তিনি আরো জানান, ৬৫টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৬৩টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ২৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ছয় লাখ ৪৪ হাজার ১১টি।
নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪৩ জনের মধ্যে ৩৮ জন পুরুষ ও নারী পাঁচ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ছয় জন, খুলনা বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে দুই জন, সিলেট বিভাগে এক জন, বরিশাল বিভাগে এক জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মারা গেছেন ১২ জন ও হাসপাতালে নেওয়ার পথে মারা যান এক জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুই জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছেন একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৬৮০ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২১ হাজার ১১২ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯১৮ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ২২০ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন আট হাজার ১৮৫ জন।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম 