শুক্রবার, ২৬ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সুইস ব্যাংকে কমেছে বাংলাদেশিদের জমানো অর্থ -এসএনবি
সুইস ব্যাংকে কমেছে বাংলাদেশিদের জমানো অর্থ -এসএনবি
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব,সুইজারল্যান্ড থেকে : বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে পাচার হওয়া অর্থ যেমন সুইস ব্যাংকে জমা হয়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশিরাও সেখানে অর্থ জমা রাখেন। ফলে এসএনবির তথ্যমতে, ২০১৮ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ ছিল প্রায় ৫ হাজার ৫৫৩ কোটি টাকা এবং ২০১৭ সালে ছিল ৪ হাজার ৩২৯ কোটি টাকা।সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ কিছুটা কমেছে। ২০১৯ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ ২ দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০ কোটি ৩০ লাখ ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫ হাজার ৪২৭ কোটি টাকা।তবে এর মধ্যে কতটা বৈধভাবে জমা এবং কতটা অবৈধ তা উল্লেখ নেই।
বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক (এসএনবি) ‘ব্যাংকস ইন সুইজারল্যান্ড–২০১৯’ শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মূলত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে থাকা বাংলাদেশিদের মোট অর্থের মধ্যে বৈধ–অবৈধ সবই রয়েছে। সুইস ব্যাংকে বাংলাদেশিদের মোট অর্থের পরিমাণ কমলেও দক্ষিণ এশিয়ার মধ্যে এখনও দ্বিতীয় সর্বোচ্চ জমা তাদেরই। প্রথম স্থানে ভারত, এর পরেই রয়েছে পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।
২০১৯ সালে সুইজারল্যান্ডের ব্যাংকে ভারতীয় নাগরিকদের জমা অর্থের পরিমাণ প্রায় অর্ধেকে নেমে গেছে। পকিস্তানিদের জমা অর্থের পরিমাণও পাঁচ বছরে কমেছে প্রায় এক-তৃতীয়াংশ। তবে এক বছরে বাংলাদেশিদের সম্পদ কমেছে মাত্র ১২৬ কোটি টাকা।
বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে অর্থ সংক্রান্ত গোপনীয়তা কিছুটা কমে যাওয়ায় অনেকেই এখন অবৈধ টাকা রাখতে লুক্সেমবার্গ, কেম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, পানামা কিংবা বারমুডার মতো দেশগুলোর দিকে ঝুঁকছেন।




নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের 