রবিবার, ২৮ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে, মৃত ৫ লাখের বেশি
বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ছাড়িয়ে, মৃত ৫ লাখের বেশি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বে সাত মাস আগে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে বহু দেশ লকডাউন দিয়েছে এবং সারা বিশ্বের অর্থনীতি ও জীবনযাত্রা অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত এক কোটি এক লাখ ২৯ হাজার ৫৪ জন আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে পাঁচ লাখ দুই হাজার ১৮৯ জন। তবে আশার কথা হচ্ছে- করোনায় আক্রান্ত প্রায় অর্ধেক মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
বিশেষজ্ঞরা বলছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি না হওয়া পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম অব্যাহত থাকতে পারে।
করোনাভাইরাসে এ পর্যন্ত আমেরিকায় ২৫ লাখ ৯৭ হাজার ৩৮৩ জন আক্রান্ত এবং এক লাখ ২৮ হাজার ১৬১ জন মারা গেছে। এরপরে রয়েছে ব্রাজিল। এ দেশটিতে আক্রান্ত হয়েছে ১৩ লাখ ১৯ হাজার ২৭৪ জন এবং মারা গেছে ৫৭ হাজার ১৪৯ জন। ব্রিটেনে আক্রান্ত হয়েছে তিন লাখ ১০ হাজার ২৫০ জন এবং ৪৩ হাজার ৫১৪ জন।
তবে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে রাশিয়া ও ভারত ব্রিটেনকে ছাড়িয়ে গেছে। এ দুটি দেশে আক্রান্ত হয়েছে যথাক্রমে পাঁচ লাখ ৩৭ হাজার ৯৫৭ ও ছয় লাখ ৩৪ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যার দিক দিয়ে ইতালি, ফ্রান্স, স্পেন ও মেক্সিকো রয়েছে শীর্ষ সাত দেশে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 