শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

BBC24 News
সোমবার, ২৯ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে-ইরান
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে-ইরান
১৮২৬ বার পঠিত
সোমবার, ২৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে-ইরান

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান৷ ট্রাম্পকে ধরতে এমনকি ইন্টারপোলের সাহায্য চেয়েছে তারা৷ তেহরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স৷

সোমবার এপির প্রতিবেদনে বলা হয়, বাগদাদে গেল জানুয়ারিতে ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ শুধু ট্রাম্প নন, আরো প্রায় ৩০ জনকে (কেউ কেউ বলছেন ৩৬ জন) এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে৷ তেহরানের রাষ্ট্রীয় আইনজীবী আলি আলকাসি মেহর ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে বিষয়টি নিশ্চিত করেছেন৷

আলকাসি মেহর অবশ্য ট্রাম্প ছাড়া বাকিদের নাম নিশ্চিত করতে পারেননি৷ তবে তিনি এটা পরিষ্কার করে বলেন, ট্রাম্প অবসরে গেলেও তাকে আইনের আওতায় আনার জন্য মুখিয়ে থাকবে ইরান৷

ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে ফ্রান্সের লিওঁতে অবস্থিত ইন্টারপোলের অফিস থেকে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে ইরান৷ তবে এখনো সেখান থেকে কোনো জবাব পায়নি তারা৷ এদিকে, এই ঘটনার মধ্য দিয়ে ইরান ও অ্যামেরিকার মধ্যে উত্তেজনার পারদ আবারো চড়তে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে৷

ইরানের জনগনের কাছে কাসিম সোলাইমানির ছিল তারকাখ্যাতি৷ ইনস্টাগ্রামে সেনা বাহিনীর এই জেনারেলের রয়েছে বিপুল অনুসারী৷

---গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসিম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যু্ক্তরাষ্ট্র৷ বলা হয়ে থাকে, ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনির পর তিনিই ছিলেন দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি৷ তিনি কেবল খামেনির কাছেই জবাবদিহি করতেন এবং দেশের সশস্ত্র ও গোয়েন্দা কার্যক্রম নিজেই পরিচালনা করতেন৷ একই সঙ্গে ইরাকের সামরিক বাহিনীতেও তাঁর ব্যাপক প্রভাব ছিল৷



আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ