সোমবার, ২৯ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে-ইরান
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে-ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান৷ ট্রাম্পকে ধরতে এমনকি ইন্টারপোলের সাহায্য চেয়েছে তারা৷ তেহরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে খবর দিয়েছে বার্তা সংস্থা এপি ও রয়টার্স৷
সোমবার এপির প্রতিবেদনে বলা হয়, বাগদাদে গেল জানুয়ারিতে ইরানের জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে৷ শুধু ট্রাম্প নন, আরো প্রায় ৩০ জনকে (কেউ কেউ বলছেন ৩৬ জন) এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে৷ তেহরানের রাষ্ট্রীয় আইনজীবী আলি আলকাসি মেহর ইরানের বার্তা সংস্থা আইএসএনএকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
আলকাসি মেহর অবশ্য ট্রাম্প ছাড়া বাকিদের নাম নিশ্চিত করতে পারেননি৷ তবে তিনি এটা পরিষ্কার করে বলেন, ট্রাম্প অবসরে গেলেও তাকে আইনের আওতায় আনার জন্য মুখিয়ে থাকবে ইরান৷
ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে ফ্রান্সের লিওঁতে অবস্থিত ইন্টারপোলের অফিস থেকে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে ইরান৷ তবে এখনো সেখান থেকে কোনো জবাব পায়নি তারা৷ এদিকে, এই ঘটনার মধ্য দিয়ে ইরান ও অ্যামেরিকার মধ্যে উত্তেজনার পারদ আবারো চড়তে শুরু করতে পারে বলে মনে করা হচ্ছে৷
ইরানের জনগনের কাছে কাসিম সোলাইমানির ছিল তারকাখ্যাতি৷ ইনস্টাগ্রামে সেনা বাহিনীর এই জেনারেলের রয়েছে বিপুল অনুসারী৷
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসিম সোলাইমানিকে ড্রোন হামলায় হত্যা করে যু্ক্তরাষ্ট্র৷ বলা হয়ে থাকে, ইরানের ধর্মীয় নেতা আয়াতোল্লাহ খামেনির পর তিনিই ছিলেন দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি৷ তিনি কেবল খামেনির কাছেই জবাবদিহি করতেন এবং দেশের সশস্ত্র ও গোয়েন্দা কার্যক্রম নিজেই পরিচালনা করতেন৷ একই সঙ্গে ইরাকের সামরিক বাহিনীতেও তাঁর ব্যাপক প্রভাব ছিল৷




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী 