মঙ্গলবার, ৩০ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাপুলের সংশ্লিষ্টতায় কুয়েতের জেনারেল বরখাস্ত
পাপুলের সংশ্লিষ্টতায় কুয়েতের জেনারেল বরখাস্ত
বিবিসি২৪নিউজ, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট : কুয়েতের আরব টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) পাপুলের সঙ্গে অবৈধ অর্থ লেনদেন এবং ঘুষ গ্রহণের অভিযোগে মাজেন আল জারাহকে বরখাস্ত করা হয়। কুয়েতের উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালেহ এক আদেশের মাধ্যমে তাকে বরখাস্ত করেন।
সূত্র জানায়, মানবপাচার ও অর্থপাচারে জড়িত থাকার অভিযোগে গত ৭ জুন কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি এমপি পাপুলকে আটক করে। তাকে দেশটির সিআইডি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। কুয়েত সিআইডি এসব অভিযোগ তদন্ত করে দেখছে। এছাড়া পাপুলের কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ইতোমধ্যে কুয়েতের তিন জন সরকারি কর্মকর্তাকে আটক করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ চলছে। পাপুলের বিরুদ্ধে দায়ের করা মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী ৬ জুলাই। সে কারণে আগামী ৬ জুলাই পর্যন্ত তাকে আটকই থাকতে হবে।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 