শুক্রবার, ৩ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » করোনায় ২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪
করোনায় ২৪ ঘণ্টায় ৪২ মৃত্যু, শনাক্ত ৩১১৪
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা : করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৯৬৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ১১৪ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (৩ জুলাই) দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৬০৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৪৮ জন।
তিনি আরো জানান, সারাদেশে ৭১টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৩টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৭৮১টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে আট লাখ ১৭ হাজার ৩৪৭টি।
নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত্যু ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ ও নারী ১০ জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগে তিন জন করে নয় জন, বরিশাল বিভাগে এক জন, রংপুর বিভাগে চার জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩১ জন, বাসায় মারা গেছেন ১১ জন। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে তিন জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৭৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৬৮৭ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ২৯ হাজার ৩৭৯ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৫ হাজার ৯৪৭ জন।




বাংলাদেশে নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে উন্নয়নের সুফল মিলবে না: রাষ্ট্রপতি
ইরান যুদ্ধ ঘিরে সৌদি প্রতিরক্ষামন্ত্রী ও পাকিস্তান সেনাপ্রধানের জরুরি বৈঠক
জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন কূটনীতিকদের সঙ্গে ইফতারে প্রধানমন্ত্রীর আহ্বান
দেশব্যাপী ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের বৈঠক
আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ
সেনাবাহিনীর উচ্চ পদে আবারও রদবদল
১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী 