শনিবার, ৪ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সমুদ্র বিয়ের ফটোশুটে, মৃত্যুর মুখে নবদম্পতি
সমুদ্র বিয়ের ফটোশুটে, মৃত্যুর মুখে নবদম্পতি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিয়েকে স্মরণীয় করে রাখতে সমুদ্রের ধারে ফটোশুট করাতে গিয়েছিলেন এক মার্কিন নবদম্পতি। সেখানে ফটোশুট চলার মধ্যেই বিশালাকার ঢেউ এসে আছড়ে পড়ে তাদের ওপর। মুহূর্তেই ঢেউয়ের তোড়ে ভেসে যান দুজন। তবে লাইফগার্ডের সহায়তায় মরতে মরতে বেঁচে ফিরেছেন তারা।
ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার লাগুনা সমুদ্র সৈকত। এ ঘটনার একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
আমেরিকার এক স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, লাগুনা সমুদ্র সৈকতে প্রচুর মানুষ ঘুরতে যান সেখানে। ফটোশুটের জন্যই ওই জায়গা বেশ জনপ্রিয়।
সেখানেই সমু্দ্রঘেঁষা একটি পাথরের ওপর ছবি তোলার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই দম্পতি। এমন সময় পেছন থেকে ঢেউ এসে আছড়ে পড়ে তাদের ওপর। ঢেউয়ের তোড়ে ভেসে পানিতে হাবুডুবু খেতে থাকেন ওই দম্পতি।
অবশ্য সেখানে উপস্থিত ছিলেন লাইফগার্ডরা। তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করেন ওই দম্পতিকে। তবে ওই দম্পতি গুরুতর আহত হননি।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 