শিরোনাম:
●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ●   ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ●   মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান ●   আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২
BBC24 News
শুক্রবার, ১০ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের কুখ্যাত মাফিয়া ডন বিকাশ দুবে পুলিশের গুলিতে নিহত
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের কুখ্যাত মাফিয়া ডন বিকাশ দুবে পুলিশের গুলিতে নিহত
১৪৯৬ বার পঠিত
শুক্রবার, ১০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কুখ্যাত মাফিয়া ডন বিকাশ দুবে পুলিশের গুলিতে নিহত

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,ভারত থেকে: ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরের কুখ্যাত মাফিয়া ডন বিকাশ দুবে আজ সকালে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে। গতকালই মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি মন্দির থেকে তাকে পুলিশ গ্রেফতার করে। শোনা গিয়েছে, সে নিজেই নাকি পুলিশের কাছে ধরা দেয়। মধ্যপ্রদেশ পুলিশ গতকাল রাতেই তাকে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেয়। উজ্জয়িনী থেকে উত্তরপ্রদেশ পুলিশ তাকে নিয়ে গাড়ি করে কানপুরে রওনা হয়। আজ ভোরের আলো না ফুটতেই পুলিশের হেফাজতে বিকাশ দুবের মৃত্যু হয়। এই মৃত্যুর কারণ নিয়ে পরস্পর বিরোধী বক্তব্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, মাত্র কয়েকদিন আগে কানপুরে বিকাশ দুবের বাড়িতে পুলিশ বাহিনী অভিযান চালায়। তখন মাফিয়া দলের গুলিতে দু’জন পুলিশ অফিসার সহ 8 জন পুলিশ মারা যান। সেই থেকেই পুলিশ বিকাশের খোঁজে হন্যে হয়ে ঘুরছে। শুধু উত্তরপ্রদেশ নয়, আশপাশের সব রাজ্যে তার নামে হুলিয়া বের করা হয়েছিল। প্রশাসন বিকাশের কানপুরের বাড়ি বুলডোজার দিয়ে কয়েকদিন আগে ভেঙে দেয়। তবে বিকাশ দুবেকে কোথাও পাওয়া যায়নি। কখনও দিল্লিতে, কখনও হরিয়ানায়, এদিক-ওদিক নানা জায়গায় তাকে দেখা গিয়েছে, খবর পেয়ে পুলিশ হানা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরা যায়নি। এর মধ্যে পুলিশ বিকাশ দুবের দলের দু’জন কুখ্যাত গুন্ডাকে গুলি করে মেরে ফেলেছে।

গতকাল সকালবেলা হঠাৎই কানপুর থেকে অনেক দূরে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে তাকে পুজো দিতে দেখা যায়। যে দোকান থেকে সে পুজোর ফুল কিনেছিল, সেই দোকানদার তাকে চিনতে পেরে পুলিশকে খবর দেয়। মন্দির থেকে বেরোনোর সময় পুলিশ তাকে ঘিরে ফেলে। তখন বিকাশ চেঁচিয়ে বলে, হ্যাঁ আমি কানপুরের সেই বিকাশ দুবে। আমাকেই তোমরা খুঁজছিলে। পুলিশ তাকে ধাক্কা দিতে দিতে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। ধারনা করা হচ্ছে, আট জন পুলিশকে গুলি করে মারার বদলা নিতে পুলিশ তাকে খুন করে ফেলতে পারে এই আশঙ্কা করেই গা ঢাকা দিয়ে ক্লান্ত বিকাশ নিজে পুলিশের কাছে ধরা দিয়েছে। তবে শেষ রক্ষা যে হয়নি সেটা বোঝা গেল আজ সকালে পুলিশের গুলিতে তার মৃত্যুতে।

পুলিশ বলেছে, দুটি গাড়িতে করে বিকাশকে নিয়ে পুলিশ দল রওনা হয়েছিল। কিন্তু মাঝপথে হঠাৎ গাড়ি উল্টে যায় এবং চারজন পুলিশ আহত হন। একজন আহত পুলিশের কাছ থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে বিকাশ পালাতে যায়। পুলিশ তাকে আত্মসমর্পণ করতে বললেও সে ছুটতে থাকে, তখন পুলিশ তাকে গুলি করে। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গ্রামবাসী, পথচারী প্রত্যক্ষদর্শীদের মধ্যে কেউ কেউ অবশ্য বলেছেন, তাঁরা শুধু গুলির আওয়াজ পেয়েছেন কিন্তু গাড়ি উল্টে যাওয়ার শব্দ তাঁদের কানে আসেনি। বিরোধী রাজনৈতিক নেতাদের বক্তব্য, পুলিশ ইচ্ছে করে একটি গাড়ি উল্টে দিয়েছে যাতে এই সংঘর্ষকে ভুয়ো বলে বোঝা না যায়। ঘটনাস্থলের ঠিক আগেই একটি টোলপ্লাজায় সিসিটিভিতে যে দৃশ্য ধরা পড়েছে তাতে দেখা গিয়েছে যে গাড়িতে বিকাশ ছিল সেই গাড়িটি নয়, অন্য একটি গাড়ি উল্টেছে।

তা ছাড়া খবর নেওয়ার জন্য সাংবাদিকরাও গাড়ি করে পিছন পিছন যাচ্ছিলেন কিন্তু ঘটনাস্থলের দু’কিলোমিটার আগেই পুলিশ সাংবাদিকদের গাড়ি আটকে দেয়। তারপরে গুলির আওয়াজ শোনা যায়, সাংবাদিকরা আর কিছু দেখতে পাননি। কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী, উত্তর প্রদেশের সমাজবাদী নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, বহুজন সমাজ পার্টির নেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী, এঁরা সকলেই বলেছেন, যোগী আদিত্যনাথ তাঁর রাজ্যের রাজনৈতিক নেতাদের সঙ্গে মাফিয়া ডন ও পুলিশের অশুভ আঁতাতের কথা ধামাচাপা দিতেই এই তথাকথিত সংঘর্ষের খবর রটিয়ে বিকাশকে পুলিশের গুলিতে খুন করিয়েছেন। কারণ আদালতে বিকাশ উঠলে সে নিজে বাঁচার জন্য অনেক কথাই হয়তো ফাঁস করে দিতো, যা বিজেপি দল ও সরকারের পক্ষে মোটেও সুবিধাজনক হতো না।

একমাত্র শিবসেনা পুলিশের প্রশংসা করে বলেছে, একজন কুখ্যাত খুনি অপরাধী মাফিয়া ডন পুলিশের গুলিতে নিহত হয়েছে বলে এত বেশি চিৎকার চেঁচামেচির কোনও মানে হয় না। আমরা খুশি যে সমাজ বিরোধী একজন নিকেশ হয়েছে। তবে বিরোধী রাজনৈতিক দলগুলো এই সংঘর্ষের নীতি গণতন্ত্রবিরোধী বলে প্রচন্ড সমালোচনা করেছে।



এ পাতার আরও খবর

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান  : তেহরানের নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের

আর্কাইভ

নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব
দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ