শনিবার, ১১ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ৩৬২ বাংলাদেশি উদ্ধার
ইতালির ল্যাম্পেদুসা দ্বীপ থেকে ৩৬২ বাংলাদেশি উদ্ধার
বিবিসি২৪নিউজ,পায়েল আহমেদ, ইতালি থেকে: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছালেন ৩৬২ বাংলাদেশি। করোনা ভাইরাসের মধ্যেও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছেছেন ৩৬২ জন বাংলাদেশি। ইতালির ল্যাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।
শনিবার (১১ জুলাই) ইতালি প্রতিনিধি ও,সংবাদমাধ্যম দ্য লোকাল এ তথ্য জানায়। খবরে বলা হয়, গত দুই দিনে লিবিয়া ও তিউনিসিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুইটি নৌকা লিবিয়া থেকে গিয়েছে। এই দুইটি নৌকার একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই এশিয়া ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা নৌকাযোগে ইতালি পৌঁছানোর চেষ্টা করেন। অনেক সময় নৌকাডুবির কারণে সাগরেই সলিল সমাধি হয় বহু অভিবাসন প্রত্যাশীর।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 