সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল- চীন
মার্কিন শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল- চীন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক :চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লি জিয়ান জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এক সিনেটরসহ কয়েক জন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে বলেছেন, চীনের একটি সংস্থা ও চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার জবাবে বেইজিং এই পদক্ষেপ নিয়েছে। চীন যেসব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাদের মধ্যে রিপাবলিকান সিনেটর মার্কো রোবিও রয়েছেন। এই সিনেটর চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মূল পরিকল্পনাকারী বলে বেইজিং মন্তব্য করেছে।
সম্প্রতি উইঘুর মুসলমানদের ওপর নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের উচ্চ পদস্থ চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। চীনের চার শীর্ষ কর্মকর্তার একজন হলেন সেদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিসি’র পলিটব্যুরোর সদস্য চেন কাংগুয়ো।
মার্কিন পদক্ষেপের পরপরই চীন বলেছিল, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের জবাবে মার্কিন কর্মকর্তা এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধেও একই রকম পদক্ষেপ নেওয়া হবে।
তাইওয়ান, হংকং ও করোনাভাইরাস ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে অবনতি ঘটেছে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের আগে দুই দেশ দীর্ঘ দিন ধরে বাণিজ্যিক যুদ্ধ চালিয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 