সোমবার, ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব
বাংলাদেশে ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না: মন্ত্রিপরিষদ সচিব
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও আসন্ন ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (১৩ জুলাই) মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদুল আজহার ছুটি বাড়ানো হবে না। পূর্ব নির্ধারিত তিন দিনই ছুটি থাকবে।
এছাড়া ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ করা যাবে না, এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান আনোয়ারুল ইসলাম।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এ উপলক্ষে ঈদের আগে ও পরে মিলিয়ে তিন দিন ছুটি রয়েছে। করোনার কারণে ৬৬ দিনের টানা ছুটি শেষে গত ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস-আদালত চলছে।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 