শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
BBC24 News
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
১৬৯৮ বার পঠিত
শুক্রবার, ১৭ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

---বিবিসি২৪নিউজ,টাঙ্গাইল প্রতিনিধি:  টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার মাস্টার পাড়া এলাকা থেকে মা-বাবা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা তাদের গলা কেটে হত্যার পর লাশ ফেলে গেছে। সিআইডির ক্রাইম সিনের সদস্যরা বাড়িটি ঘিড়ে রেখেছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো যাবে।’

নিহতরা হলেন, ওই এলাকার ভ্যান রিকশা ব্যবসায়ী আব্দুল গনি মিয়া (৪৫), তার স্ত্রী তাজিরন বেগম ওরফে বুচি (৩৭), ছেলে তাইজুল (১৬) ও মেয়ে সাদিয়া (১০)।

ওসি জানান, কিছুদিন আগে আব্দুল গনি মিয়া এখানে একতলা একটি বাড়ি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। গত তিন-চারদিন ধরে তাদের কোনও সারা-শব্দ পাওয়া যাচ্ছিলো না। বাইরে থেকে তাদের বাসার গেট তালাবদ্ধ ছিল। আজ সকালে বাসার ভেতর থেকে দুর্গন্ধ আসা শুরু হলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তালা ভেঙে তাদের লাশ উদ্ধার করে।

সিআইডির ক্রাইম সিনের সদস্যরা এসে বাড়িটি ঘিরে রেখেছেন। জেলা পুলিশের ঊধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ‘ঘটনাস্থলে একটি কুড়াল পাওয়া গেছে। নিহতদের শরীরে কুড়ালের আঘাতের চিহ্ন রয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিনের সদস্য, ডিবি, র‌্যাবসহ গোয়েন্দা পুলিশ রয়েছে। তারা ঘটনা উৎঘাটনে কাজ করছে। আশা করছি খুব দ্রুতই খুনের কারণ জানা যাবে। এছাড়াও দ্রুতই অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হবো।’



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প