শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা পুরুষ বেশি মারা যাচ্ছেন কেন?
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনা পুরুষ বেশি মারা যাচ্ছেন কেন?
১৪৯৩ বার পঠিত
সোমবার, ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে করোনা পুরুষ বেশি মারা যাচ্ছেন কেন?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা জানিয়েছেন, এখনো পর্যন্ত মারা যাওয়া মানুষের মধ্যে পুরুষের সংখ্যা ৭৯ শতাংশের কিছু বেশি। আর নারীদের সংখ্যা ২০ শতাংশের বেশি। এ পর্যন্ত করোনাভাইরাসে মারা যাওয়া ২৬শ’র বেশি মানুষের মধ্যে ৪৫ শতাংশের বয়স ছিল ৬০ বছরের বেশি। এদের মধ্যে পুরুষই বেশি।

এখন পর্যন্ত বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০৬৯ জন পুরুষের এবং ৫৪৯ জন নারীর। তিনি বলেছেন, “এই মারা যাওয়া মানুষদের মধ্যে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, ৬০ থেকে ১০০ বছরের মধ্যে যারা মারা গেছেন, তাদের সংখ্যা সর্বাধিক, অর্থাৎ তাদের সংখ্যা ৪৪ দশমিক ৪৬ শতাংশ।”

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী কোভিড-১৯ আক্রান্ত হয়ে ১৯শে জুলাই পর্যন্ত বিশ্বে ছয় লাখ ছয় হাজার ৭১৮ জন মানুষ মারা গেছেন।

আক্রান্তের হিসাবে শীর্ষ ২০টি দেশের মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান।

বাংলাদেশে মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। সংক্রমণ শনাক্তের ১০ম দিনে কোভিড-১৯ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি মারা যান।

এরপর করোনাভাইরাস আক্রান্ত হয়ে এক হাজার মানুষের মৃত্যু ছাড়াতে সময় লেগেছিল ৯৫ দিন। কিন্তু পরের হাজার ছাড়াতে সময় লেগেছে মাত্র ২৫ দিন।

রোববার বাংলাদেশে সংক্রমণ শনাক্তের ১৩৪ তম দিনে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে দুই হজার ৬১৮ জনে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী মৃত্যুর হিসাবেও শীর্ষ ২০টি দেশের মধ্যেই রয়েছে ভারত ও পাকিস্তানের অবস্থান।

ভারতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ২৬ হাজার ৮১৬ জন, এবং পাকিস্তানে পাঁচ হাজার ৫৬৮ জন মারা গেছেন।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট আইইডিসিআরের ভাইরলজি বিভাগের প্রধান অধ্যাপক তাহমিনা শিরিন বলেছেন, পুরুষের মধ্যে আক্রান্ত হওয়া এবং মৃত্যু দুইটি-ই বেশি, তার কারণ বাংলাদেশে এখনো পুরুষেরাই বেশি বাড়ির বাইরে যায়।

“বাইরে বেশি যাওয়ার কারণে পুরুষ আক্রান্ত বেশি হয়, যে কারণে স্বাভাবিকভাবে মৃত্যুর ক্ষেত্রেও তাদের সংখ্যাই বেশি। এছাড়া বাইরে গিয়ে স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলার প্রবণতাও কম থাকে তাদের মধ্যে—এমন একটি সাধারণ পর্যবেক্ষণ রয়েছে আমাদের। যদিও এই পর্যবেক্ষণের সাথে বড় কোন গবেষণা নেই এখনো।”

তবে, বাংলাদেশ হৃদরোগ, ক্যান্সার, ডায়াবেটিস এবং ফুসফুসের প্রদাহজনিত রোগে পুরুষেরা বেশি ভোগেন। ফলে করোনাভাইরাসে মৃত্যুর ঝুঁকিতেও পুরুষেরা এখনো পর্যন্ত বেশি দেখা যাচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় নারীর দেহকোষে রোগ প্রতিরোধের ক্ষমতা পুরুষের চেয়ে অপেক্ষাকৃত বেশি থাকে এমন কথা বলা হয়েছে।

যুক্তি হিসেবে বলা হয়, মানুষের দেহকোষে এক্স ক্রোমোজোমের মধ্যে এমন জিন থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

---যেহেতু নারীর শরীরে পুরুষের তুলনায় ঐ এক্স ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুন, ফলে সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধে নারীর দেহ পুরুষের তুলনায় শক্তিধর।

কিন্তু ঢাকার বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক কাজী সাইফুদ্দিন বেন্নুর মনে করেন, কেবল হরমোনের কারণে নারী সুরক্ষা বেশি পায়, এটি এখনো পুরোপুরি পরীক্ষিত নয়। বরং খুব শক্ত প্রমাণ না হলেও কিছু কিছু কারণের কথা উল্লেখ করছিলেন তিনি।

“এক নম্বর হচ্ছে বাংলাদেশে নারীরা ধূমপান কম করেন, তারা বাইরের পরিবেশে এখনো অনেক কম যান, যে কারণে দূষণের প্রভাব তাদের ওপর কম পড়ে, ফলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষের চেয়ে ভালো থাকে।”

নারীদের ক্ষেত্রে সাধারণত হৃদরোগ বা স্ট্রোক তুলনামূলকভাবে পুরুষের তুলনায় কম হয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণে নারীর স্বাস্থ্য ঝুঁকি কমানোর সেটি একটি কারণ হতে পারে।

“আর হৃদরোগ বা ফুসফুসের প্রদাহ বা অ্যাজমার মত সমস্যা নিয়ে পুরুষরাই অপেক্ষাকৃত বেশি আসেন। এছাড়া হরমোনের কারণেও নারী কিছুটা সুবিধা পান।”

ষাটোর্ধরা কেন বেশি মারা যাচ্ছেন?

সারা পৃথিবীতেই কোভিড-১৯ আক্রান্ত হয়ে বয়স্ক ব্যক্তিরা বেশি মারা গেছেন বলে দেখা যাচ্ছে।

বাংলাদেশেও পরিস্থিতি খুব ব্যতিক্রম নয়।

বক্ষব্যধি হাসপাতালের চিকিৎসক ডা. বেন্নুর মনে করেন, করোনাভাইরাস যেহেতু মানুষের ফুসফুসের কার্যক্ষমতা নষ্ট করে, আর বয়স্ক মানুষের ফুসফুস এমনিতেই দুর্বল থাকে, যে কারণে তাদের মধ্যে মৃত্যুর হার বেশি।

“বৈজ্ঞানিকভাবে বলতে গেলে এই ভাইরাসের কারণে মানুষের ফুসফুসের অক্সিজেন বিনিময় ক্ষমতা প্রায় নষ্ট হয়ে যায় এবং ফুসফুসের কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। ফলে আক্রান্ত ব্যক্তির বয়স যত বেশি হবে, তত তার জটিলতার হার বাড়বে। এছাড়া বয়স্ক ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে।”তিনি বলেছেন, “আরেকটি কারণ হচ্ছে বয়স্ক মানুষের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার আশংকা অনেক বেশি থাকে, সেটাও ‘ক্রিটিক্যাল’ পরিস্থিতিতে তাদের সার্ভাইভ্যালকে ঝুঁকিতে ফেলে দেয়।”



এ পাতার আরও খবর

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না