শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
BBC24 News
সোমবার, ২০ জুলাই ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা
১৪০২ বার পঠিত
সোমবার, ২০ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ,ভারত থেকে: ভারতের আসাম করিমগঞ্জের পাথরকান্দি অঞ্চলে বগরিজান চা বাগানে তিনজন বাংলাদেশিকে গরুপাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের দেহ বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করছে প্রশাসন।

স্থানীয় পুলিশের বিবৃতি অনুযায়ী, গত শনিবার মধ্যরাতে পাঁচ-ছয় জনের একটি দল এলাকায় ঢুকেছিল। স্থানীয় মানুষের সন্দেহ হয়, গরু চুরি করতেই অত রাতে ওই অঞ্চলে ঢুকেছেন ওই ব্যক্তিরা। এরপরেই তাঁদের উপর চড়াও হন স্থানীয় মানুষ। শুরু হয় মারধর। তখনই দুই-তিন জন পালিয়ে যান। বাকি তিনজন আটকে পড়েন। কারা ওই বাংলাদেশিদের পিটিয়ে হত্যা করল, সে বিষয়ে পুলিশ অবশ্য এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। এফআইআর-ও করা হয়েছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। তবে প্রশাসনের অনুমান নিহতরা সিলেটের জুরি উপজেলার জামকান্দি এলাকার বাসিন্দা।

করিমগঞ্জের পুলিশ সুপার কুমার সঞ্জীব কৃষ্ণ লিখিত বিবৃতিতে জানিয়েছেন, নিহত তিন ব্যক্তি যে বাংলাদেশি তা প্রমাণিত হয়েছে। তাঁদের কাছ থেকে বাংলাদেশের বেশ কিছু জিনিস পাওয়া গিয়েছে। সঙ্গে মিলেছে দড়ি, তার কাটার সরঞ্জাম, ব্যাগ ইত্যাদি। সীমান্ত পার করে তাঁরা গরু চুরি করতে এসেছিলেন বলেই মনে করা হচ্ছে। বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেহ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

স্থানীয় মানুষদের দাবি, পাঁচ-ছয়জন লোক প্রথমে তেলেঙ্গাবস্তির রাজু তেলেঙ্গার বাড়িতে গরু চুরির চেষ্টা করে। রাজুর বাড়ির লোকেরা জানতে পেরে চিৎকার করলে তারা পালায়। পরে তারা নারায়ণ তেলেঙ্গার বাড়ির গোয়ালঘরে ঢোকে। সেখানেও লোকে টের পেয়ে হইচই শুরু করলে পাশের জঙ্গলে ঢুকে পড়ে। লোকেরা খোঁজাখুঁজি শুরু করেন। ভোর চারটে নাগাদ তিনজন জঙ্গল থেকে বেরিয়ে পালাতে গেলে গ্রামের লোকের হাতে ধরা পড়েন। বেদম মার খেয়ে তাঁদের মৃত্যু হয়েছে।

বাংলাদেশের সঙ্গে প্রায় ৯২ কিলোমিটার সীমান্ত রয়েছে করিমগঞ্জের। এর মধ্যে ৪২ কিলোমিটার নদী। বাকিটা স্থল। আসামের দিকের সীমান্ত ঘন জঙ্গল এবং চা বাগান অধ্যুষিত। বহু সময়েই হাতি সীমান্ত পারাপার করে। এ ছাড়াও ওই অঞ্চলে ভারত-বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ আছে। মূলত কয়লা রপ্তানি হয় ওই পথে। সীমান্ত অঞ্চল জুড়ে পশু পাচার হয় বলেও বহু দিনের অভিযোগ। গরু পাচার চক্রও এলাকায় সক্রিয় বলে স্থানীয় মানুষের অভিযোগ।

গত জুন মাসে একই ধরনের এক ঘটনা ঘটেছিল ওই অঞ্চলে। বাংলাদেশ থেকে আগত এক ৪৩ বছরের ব্যক্তিকে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছিল। ওই ব্যক্তির সঙ্গে তিনজন বাংলাদেশি এবং দুই জন ভারতীয় ছিল বলে অভিযোগ। এর আগে গত বছর অগাস্ট মাসেও এক বাংলাদেশীর মৃত্যু হয়েছিল ওই সীমান্তে। ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে এনকাউন্টার হয়েছিল তাঁর।

শনিবার রাতের ঘটনা যেখানে ঘটেছে, তার খুব কাছেই সীমান্তরক্ষী বাহিনীর একটি ক্যাম্প আছে। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কী ভাবে এই ঘটনা ঘটল, কী ভাবে সীমান্ত পারাপার সম্ভব হলো, এ সব বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না