মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনা: কারিগরি-মাদরাসা শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর অনুদান
করোনা: কারিগরি-মাদরাসা শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন প্রধানমন্ত্রীর অনুদান
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: করোনাকালে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আর্থিক সংকটে পড়েছেন। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় কারিগরি, মাদরাসা ও স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসার নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এককালীন আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব প্রতিষ্ঠানের ৫১ হাজার ২৬৬ জন শিক্ষক ও ১০ হাজার ২০৪ জন কর্মচারীকে ২৮ কোটি ১৮ লাখ ৪০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হবে।
জানা গেছে, শিক্ষকদের জনপ্রতি পাঁচ হাজার ও কর্মচারীদের জনপ্রতি আড়াই হাজার টাকা করে অনুদান দেয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ইতেপূর্বে ১৩ হাজার ৯২৯টি কওমি মাদরাসার এতিম ও দুস্থদের জন্য ১৬ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের নন-এমপিও ৮০ হাজার ৭৪৭ জন শিক্ষক ও ২৫ হাজার ৩৮ জন কর্মচারীর অনুকূলে ৪৬ কোটি ৬৩ লাখ ৩০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছেন প্রধানমন্ত্রী।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 