মঙ্গলবার, ২১ জুলাই ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | লাইফস্টাইল | শিরোনাম | সাবলিড » জার্মানদের অঞ্চলভেদে গড় আয়ুর পার্থক্য-সর্বোচ্চ ৮৫,নিম্ন ৭৫ দশমিক
জার্মানদের অঞ্চলভেদে গড় আয়ুর পার্থক্য-সর্বোচ্চ ৮৫,নিম্ন ৭৫ দশমিক
বিবিসি২৪নিউজ,আবু আইয়ুব চৌধুরী,জার্মান থেকে : জার্মানির দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমে মানুষদের গড় আয়ু সবচেয়ে বেশি৷ অঞ্চলভেদে নারী, পুরুষের গড় আয়ুতেও রয়েছে পার্থক্য৷ এক সমীক্ষা থেকে জানা গেছে।
এর কারণ কী?
জার্মানির পূর্বাঞ্চলের স্যাক্সোনি-আনহাল্ট রাজ্যের নারীদের গড় আয়ু ৮১ দশমিক আট বছর আর দক্ষিণে বাভারিয়া রাজ্যে ৮৫ দশমিক সাত৷ পুরুষদের গড় আয়ু উত্তর-দক্ষিণের ব্রেমারহাফেন অঞ্চলে ৭৫ দশমিক আট আর দক্ষিণাঞ্চলের মিউনিখে ৮১ দশমিক দুই৷ গত সোমবার ‘ডেমোগ্রাফিক রিসার্চ’-এর এই ফলাফল প্রকাশ করে রস্টকের মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট৷
জার্মানিতে অঞ্চল ভেদে পুরুষদের গড় আয়ুর পার্থক্য পাঁচ বছর আর নারীদের ক্ষেত্রে তা প্রায় চার বছর৷ মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী রোনাল্ড রাউ জানান, জার্মানির দক্ষিণাঞ্চল বা বাভারিয়া এবং বাডেমবর্টেমবুর্গ-এ বসবাসকারী জনগণ দীর্ঘজীবি হয়ে থাকেন৷
কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরোর ২০১৯ সালের প্রতিবেদন অনুযায়ী, জার্মানির মোট জনসংখ্যা ৮ কোটি ৩২ লাখ৷ ২০১৮ সালের পর এক বছরে ২ লাখ মানুষ বেড়েছে৷
জার্মানির পূর্ব ও পশ্চিমাঞ্চলের মানুষের গড় আয়ুর মধ্যেও পার্থক্য রয়েছে৷ ডর্টমুন্ড, গেলজেনকির্শেন কিংবা এসেন অর্থাৎ রুয়্যুর অঞ্চলে বসবাসকারী মানুষের গড় আয়ু কম৷ বিজ্ঞানীরা এই গবেষণায় পার্থক্যের কারণ খোঁজার চেষ্টা করেছেন৷ তারা বলছেন, দারিদ্র্য বা সরকারি ভাতার ওপর নির্ভরশীলতা ও বেকারত্বই এর মূল কারণ৷ জার্মানিতে গড় আয়ুর পার্থক্য কমাতে হলে সবচেয়ে আগে জনসংখ্যার দরিদ্রতম অংশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে হবে এবং মানুষের গড় আয় বাড়াতে হবে৷ তাছাড়া জনসংখ্যার হিসেব অনুযায়ী চিকিৎসক নিশ্চিত করাও জরুরি৷




স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
ফ্রান্সে বিক্ষোভ দমনে ‘কঠোর পদক্ষেপের’ প্রতিশ্রুতি মাক্রোঁর
ইউরোপজুড়ে বিক্ষোভ, কেন ক্ষুব্ধ তরুণেরা
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, বিভিন্ন শহরে কাঁদানো গ্যাসের শেল নিক্ষেপ, গ্রেপ্তার ১৩৫
নাগরিকদের সৌদি ছাড়ার পরামর্শ দিল ইতালি
হুতিদের হামলা থেকে সৌদিকে সুরক্ষা দিতে ব্রিটিশ যুদ্ধবিমান মোতায়েন
প্যারিসে কারফিউ ঘোষণা করলো ফ্রান্স
জ্বলছে প্যারিস, আগুন, ধ্বংস, লুটপাট ও ২০২৭ সালের নির্বাচন
জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইউরোপীয় প্রতিষ্ঠান থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বাংলাদেশ 