শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

BBC24 News
বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদে সরকারি নির্দেশনা মেনে চলবে গণপরিবহন,বাড়ছে না অতিরিক্ত ভাড়া
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঈদে সরকারি নির্দেশনা মেনে চলবে গণপরিবহন,বাড়ছে না অতিরিক্ত ভাড়া
১৩৮১ বার পঠিত
বুধবার, ২২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদে সরকারি নির্দেশনা মেনে চলবে গণপরিবহন,বাড়ছে না অতিরিক্ত ভাড়া

---বিবিসি২৪নিউজ,হাসান মেহেদী,বিশেষ প্রতিবেদক,ঢাকা:দেশে ঈদ উপলক্ষে নতুন করে ভাড়া বৃদ্ধির দাবি তুললেও তা মেনে নেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ। বরং চলাচলের অনুমতির শর্তগুলো কঠোরভাবে মানার নির্দেশনা দিয়েছে সংস্থাটি। সংস্থাটি আরও জানান,ঈদুল আজহায় চলাচল করবে গণপরিবহন। তবে সরকারি নির্দেশনা,সুরক্ষানীতি মানতে হবে। পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে গণপরিবহনে।

গত সোমবার বিআরটিএ কার্যালয়ে মালিক-শ্রমিক সংগঠন, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা বৈঠকে মিলিত হন। সেখানে দুই সিটে একটি ফাঁকা রাখায় লোকসান হচ্ছে উল্লেখ করে ভাড়া বৃদ্ধির দাবি উত্থাপন করা হলেও তা কর্ণপাত করেনি বিআরটিএ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, করোনাকালীন ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে গত ৩ মে প্রজ্ঞাপন জারির মাধ্যমে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহায় প্রথমে গণপরিবহন চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত হয়। তবে সুরক্ষানীতি বাস্তবায়নের শর্তজুড়ে দিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত বহাল রাখে সরকার।

---বৈঠকে অংশ নেয়া বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ বলেন, বিআরটিএ-এর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, সুরক্ষানীতি মেনেই গণপরিবহন চলবে। সুরক্ষানীতি মানার জন্য আমরা মালিকপক্ষকে চিঠি দেব।

তিনি আরও বলেন, ‘শর্ত অনুযায়ী, এক সিট খালি রেখে বাস চলছে। কিন্তু তাতে মালিকদের লোকসান হচ্ছে। এমনিতেই যাত্রী কম, ঈদে তো আরও বেশি লোকসানের সম্ভাবনা রয়েছে। কারণ ফিরতি যাত্রী থাকবে না। এভাবে চলাচল করা খুবই কঠিন। তবুও আমরা সেটা মানার এবং বাস্তবায়নের চেষ্টা করব।’

উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একটি পরিবহনের জেনারেল ম্যানেজার আবু সালেহ্ বলেন, ‘এক সিট খালি রেখে ভাড়া বৃদ্ধি করা হয়েছে ৬০ শতাংশ। এতে আসলে যাত্রীদের বাড়তি টাকা গুনতে হলেও লোকসান মালিকদেরই হচ্ছে। কারণ ঢাকা থেকে গাইবান্ধার ভাড়া ৪৫০ টাকা। দুই সিটে ৯০০ টাকা হওয়ার কথা। কিন্তু শর্ত অনুযায়ী, দুই সিট মিলে ভাড়া হচ্ছে ৮০০ টাকা। সিটপ্রতি ১০০ টাকা কমেছে। এর মধ্যে করোনার সংকটে এমনিতেই যাত্রী কম। ঈদে তো আরও যাত্রী কমে যাবে। সিদ্ধান্ত হয়েছে বাস চলবে। কিন্তু কীভাবে চলবে সেটা নিয়ে আমরা মালিকরা চিন্তিত।’

তিনি আরও বলেন, ‘কারও পোষালে ঈদে বাস চালাবে, না পোষালে চালাবে না। আমাদের উত্তরবঙ্গে গাড়ির ট্রিপ ছিল শতাধিক। সেখানে এখন চলছে ১৭টি। পরিস্থিতি বলতে পারেন খুবই খারাপ। এই জায়গা থেকে বাড়তি ভাড়ার দাবি উত্থাপন করা হলেও বিআরটিএ তা কর্ণপাত করেনি।’

---বিআরটিএ-এর বৈঠকে অংশ নেয়া সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, ‘আগের নির্দেশনার মতোই স্বাস্থ্যবিধি মেনে ঈদেও সামাজিক দূরত্ব ও সুরক্ষা নিশ্চিত করে গণপরিবহন চলবে। রাস্তায় যেখানে খানাখন্দ রয়েছে, যানজট থাকছে, সেখানে ঈদের আগেই বাড়তি ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়েছে। সওজ, ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশকে সেদিকে নজর দেয়ার নির্দেশনা দিয়েছেন সচিব মহোদয়।’

বিআরটিএ-এর উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বলেন, গত ৩ মে যে প্রজ্ঞাপন জারির মাধ্যমে শর্ত দিয়ে গণপরিবহন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছিল, সেগুলো ঈদেও মানতে হবে। একজন যাত্রীকে বাস বা মিনিবাসের পাশাপাশি দুটি আসনের একটি আসনে বসিয়ে অপর আসনটি অবশ্যই ফাঁকা রাখতে হবে। স্বাস্থ্যবিধি অনুসারে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত মোট আসন সংখ্যার অর্ধেকের বেশি যাত্রী বহন করা যাবে না এবং দাঁড়িয়ে কোনো যাত্রী বহন করা যাবে না।

বিআরটিএ-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকার এবার তিনদিনের বেশি ছুটি দিচ্ছে না। তাছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলেই থাকতে বলেছে। এমনিতে যাত্রী কম। সবমিলে ঈদকেন্দ্রীক এবার গণপরিবহনে চাপ কম থাকবে। যাদের ঈদে বাড়ি যাওয়া খুব দরকার, তারা যাবে। পরিবহনের মালিকদের যদি পোষায় গাড়ি চালাবে। লোকসান হলে চালাবে না। কিন্তু ভাড়া আর বৃদ্ধি করা যাবে না।

---এদিকে পরিবহন মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে, এবার তারা ঈদের অগ্রিম টিকিট বিক্রির কোনো সিদ্ধান্ত নেয়নি। প্রতি ঈদেই কমপক্ষে ২০/২৫ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। কিন্তু এবার প্রেক্ষাপট একেবারেই ভিন্ন। মহামারি করোনা যেন সবকিছুই পাল্টে দিয়েছে।

গত ৩০ জুন রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামী ৩ আগস্ট পর্যন্ত অফিস, গণপরিবহনসহ অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে পরিচালিত হবে এবং কোন ক্ষেত্রে নিষেধাজ্ঞা বহাল থাকবে সেই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে গণপরিবহনে যাত্রী পরিবহনের বিষয়ে বলা হয়, ‘গণপরিবহনসহ সব ধরনের যানসমূহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করবে।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’