বুধবার, ২২ জুলাই ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » মার্কিন নির্বাচনে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বাইডেন
মার্কিন নির্বাচনে ট্রাম্পের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে বাইডেন
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রেজিস্টার্ড ভোটারদের মাঝে জনপ্রিয়তার দিক দিয়ে আট পয়েন্ট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন।
এছাড়া, যেসব ভোটার কোন প্রার্থীকে ভোট দেবেন তা এখনো ঠিক করেন নি- এমন ভোটারদের মধ্যেও বাইডেন উল্লেখযোগ্য সুবিধাজনক অবস্থানে রয়েছেন। পরিচালিত জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
১৫ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত এ জরিপ চালানো হয়েছে। এতে দেখা যায়- ৪৬ ভাগ রেজিস্টার্ড ভোটার বলেছেন, তারা ৩ নভেম্বরের নির্বাচনে জো বাইডেনকে ভোট দেবেন। অন্যদিকে, শতকরা ৩৮ ভাগ ভোটার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ভোট দেবেন। শতকরা ১৬ ভাগ ভোটার সিদ্ধান্তহীনতায় রয়েছেন। তারা তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দেবেন অথবা ভোট দেবেন না। তবে এই ভোটারদের মধ্যে শতকরা ৬১ ভাগ জানিয়েছেন, তারা যদি ভোট দেন তাহলে হয়ত বাইডেনকেই সমর্থন করবেন।
এই শ্রেণির ভোটারদের শতকরা ৩৯ ভাগ ট্রাম্পকে সমর্থন করতে পারেন বলে জানিয়েছেন। এছাড়া, সিদ্ধান্তহীন ভোটারদের শতকরা ৭০ ভাগ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের তৎপতায় অখুশী বলে জানিয়েছেন।




জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র
আগামী নির্বাচনে জামায়াত ভালো ফলাফল করবে :মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস
জাতিসংঘের বিকল্প হতে পারে গাজা ‘বোর্ড অব পিস’:ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের অনেক দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প
আমেরিকার ভিসা স্থগিতে লাখো বাংলাদেশি ‘ক্ষতিগ্রস্ত হবেন’
যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
মধ্যপ্রাচ্যের পথে যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ‘ইউএসএস আব্রাহাম লিংকন’
ইরানে হামলা চালাতে সব প্রস্তুতি নিচ্ছে: ট্রাম্প 