বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত-বাংলাদেশ সম্পর্ক “টানাপোড়েন’ খবরটি মন গড়া’’: দিল্লি
ভারত-বাংলাদেশ সম্পর্ক “টানাপোড়েন’ খবরটি মন গড়া’’: দিল্লি
বিবিসি২৪নিউজ,নয়াদিল্লি,প্রতিনিধি : ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে সম্প্রতি বাংলাদেশের এক সংবাদপত্রে একটি নিবন্ধ প্রকাশিত হয়। তাতে দ্বিপক্ষীয় সম্পর্কের সাম্প্রতিক ‘টানাপোড়েন’–বাংলাদেশের একটি সংবাদপত্রে ভারত–বাংলাদেশ সম্পর্ক নিয়ে প্রকাশিত খবর ‘ক্ষতিকর’। হাইকমিশনারকে নিয়ে প্রকাশিত খবরও ‘সাজানো ও মন গড়া’। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
উল্লেখ করে বলা হয়, ভারতীয় হাইকমিশনার চার মাস ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাক্ষাৎপ্রার্থী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওই প্রতিবেদনকে ‘ক্ষতিকর’ ও ‘সাজানো–মন গড়া’ জানিয়ে বলেন, দুই দেশের সম্পর্ক ‘অত্যন্ত ঘনিষ্ঠ’।
ভারতের একটি এক সংবাদপত্রে প্রকাশিত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের একটি মন্তব্য নিয়েও প্রশ্ন ওঠে। অযোধ্যায় রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পর্কে প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, ভারতের এমন কিছু করা ঠিক নয়, যাতে সম্পর্কে চিড় ধরে। জবাবে অনুরাগ শ্রীবাস্তব বলেন, দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান। দুই দেশই সম্পর্ককে এগিয়ে যেতে আগ্রহশীল। তিনি জানান, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীও সম্প্রতি বলেছেন, সুপ্রতিবেশী কেমন হয় বাংলাদেশ তার রোল মডেল। আমরা নিশ্চিত, সম্পর্কের উন্নতিতে দুই দেশই পারস্পরিক শ্রদ্ধা ও সংবেদনশীলতার প্রতি যত্নবান।’




ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী
টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
ইরানের ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রের ‘যৌক্তিক’ অবস্থানে আসা উচিত: রাশিয়া
বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জরুরি পদক্ষেপ নিতে জাতিসংঘে সমবেত হবে তরুণরা 