শুক্রবার, ৩১ জুলাই ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে দরিদ্র-অসহায় মানুষের ঈদ কেমন যাচ্ছে?
বাংলাদেশে দরিদ্র-অসহায় মানুষের ঈদ কেমন যাচ্ছে?
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঈদকে ঘিরে সবার থাকে নানা ধরনের প্রস্তুতি।মুসলিম বিশ্বের সবচেয়ে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদ। আর তবে ধনী-গরীব ভেদে থাকে তার রকমফের। ধনী বা মধ্যবিত্তের থাকে বিলাস বহুল আয়োজন। যারা দিন আনে দিন খায় চলুন শুনি তাদের ঈদকে নিয়ে কি ভাবনা?মুরগী বিক্রেতা বশির সিকদার বলেন- ঈদের আগের দিন গরুর গোস্ত কিনে তাই দিয়ে আমরা ঈদ করবো।আগে বেলুন বিক্রি করতাম এখন আর বিক্রি হয় না তাই ভিক্ষা করি বলেন তারা বানু।তরকারি বিক্রেতা আবদুল কাদের বলেন- ব্যবসা করে ভাল আছি ঈদের দিন গরু বানামু। লক ডাউনের সময় ভিক্ষা করে খাইতে বাধ্য হইছি বলেন রিক্সা চালক আবদুল বারেক।কেউ আবার বলে ভিক্ষা ছাড়া উপায় কি?ভিখারি ফজিলা খাতুন বলেন- ভিক্ষা করা ছাড়া আমরা আর কি করবো।সাহায্য পাইলে খাই না পাইলে না খাইয়া থাকি বলেন ভিখারি রাজিয়া খাতুন।আবার কেউ বলছে ঈদের দিন বাড়ি বাড়ি গিয়ে যে মাংস পাবে তা রান্না করে খাবে।ছোট্ট দিতি বলে ঈদের দিন মাংস টোকামু সেই মাংস রান্না কইরা খামু।নতুন জামা নাই তাই ঈদের দিন পুরান জামাই পইরা থাকমু বলে শিশু মনি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 