রবিবার, ২ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » দীর্ঘদিন থাকবে করোনার প্রভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
দীর্ঘদিন থাকবে করোনার প্রভাব: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস বলেছেন, আগামী কয়েক দশক ধরে চলতে পারে করোনা মহামারির প্রভাব। সাত মাসেও থামেনি প্রাণঘাতী করোনার তাণ্ডব। বরং দিন দিন দেশে দেশে বেড়ে চলেছে এর সংক্রমন ও মৃত্যুর মিছিল।এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি এর কার্যকর কোনো টিকা। এর প্রভাবে ভেঙে পড়েছে বিশ্ব অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা। চাকরিহারা হচ্ছেন লাখ লাখ মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলছে, সব মিলিয়ে আগামী আরও কয়েক দশক করোনা মহামারির বিভিন্ন নেতিবাচক প্রভাব অনুভূত হবে।শুক্রবার (৩১ জুলাই) জরুরি কমিটির এক বৈঠকে ডাব্লিউএইচও’র (হু) মহাপরিচালক তেদ্রোস আধানোম গেব্রিয়াসুস আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
হু মহাপরিচালক বলেন, করোনা মহামারি একেক দেশে একেক রকম স্বাস্থ্য সমস্যা তৈরি করছে। আক্রান্ত অনেক দেশেই পুনরায় এর প্রকোপ বাড়ছে। পৃথিবীর বেশিরভাগ মানুষই এখনও এ ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। সব মিলিয়ে করোনার প্রভাব আগামী আরো কয়েক দশক থাকতে পারে।
তিনি আরো বলেন, করোনাভাইরাস নিয়ে বিভিন্ন গবেষণায় অনেক কিছুই জানা গেছে, অনেক অগ্রগতি হয়েছে, কিন্তু এখনও এ ব্যাপারে অনেক প্রশ্নের উত্তর মেলেনি।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 