মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইসরাইলি ক্ষেপণাস্ত্রের জবাবে-সিরিয়া
ইসরাইলি ক্ষেপণাস্ত্রের জবাবে-সিরিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের নতুন করে ক্ষেপণাস্ত্র আগ্রাসন মোকাবেলা করেছে সিরিয়ার সামরিক বাহিনী। গতকাল মধ্যরাতে ইসরাইল সিরিয়ার ওপর এই আগ্রাসন চালায়।
সামরিক সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি বাহিনী হেলিকপ্টার থেকে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের কয়েকটি সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আগ্রাসন চালায়।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হেলিকপ্টার থেকে কুনেইত্রা প্রদেশের আল-কাহতানিয়া এলাকায় হামলা চালায় এবং কিছু সামরিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরাইলি বাহিনীও এই আগ্রাসনের কথা স্বীকার করেছে।
ইসরাইলি বাহিনী বলেছে, তাদের জঙ্গিবিমান, অ্যাটাক হেলিকপ্টার এবং অন্যান্য বিমান গতরাতের আগ্রাসনে যুক্ত ছিল। ইসরাইল দাবি করেছে, রোববার সিরিয়া সীমান্তের কাছে যে ঘটনা ঘটেছে তার জবাবে এ আগ্রাসন চালানো হয়। তেল আবিব বলছে, ফিলিস্তিন ও সিরিয়া সীমান্তের কাছে চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে। তারা সীমান্তে বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছিল।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 