মঙ্গলবার, ৪ আগস্ট ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » টিকার আশা না করে,স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মানতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
টিকার আশা না করে,স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মানতে হবে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক :বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনাভাইরাসের টিকা অনুসন্ধানে অগ্রগতির কথা বললেও এ নিয়ে সতর্ক করেছেন কোভিড-১৯–এর টিকা পাওয়ার বিষয়ে আশা থাকলেও এ নিয়ে সংশয়ও রয়েছে। কখনো এর খোঁজ কখনো নাও মিলতে পারে।
গতকাল সোমবার জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তেদরোস বলেছেন, এ মুহূর্তে কোনো আলোকরেখার দেখা নেই। কখনো তা নাও থাকতে পারে। তিনি বিশ্বব্যাপী মানুষকে সামাজিক দূরত্ব, হাত ধোয়ার এবং মাস্ক পরার মতো ব্যবস্থাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন।
জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে ১ কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণে মারা গেছে ৬ লাখ ৮৯ হাজারের বেশি মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধী টিকা তৈরির কাজ এগিয়ে চলেছে। বিশ্বজুড়ে কয়েকটি টিকা তৃতীয় ধাপের পরীক্ষা পর্যায়ে রয়েছে। আমরা আশা করছি, একাধিক কার্যকর টিকা এ রোগের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করবে। তবে এ মুহূর্তে কোনো আলোকরেখা নেই। কখনো নাও থাকতে পারে। এ মুহূর্তে মহামারি ঠেকাতে সাধারণ জনস্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলো মানতে হবে। করোনা পরীক্ষা, আইসোলেশন ও রোগীর চিকিৎসা, রোগী সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করা ও তাদের পৃথক রাখতে হবে।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আরও বলেন, চীন থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রাথমিক তদন্তকাজ শেষ হয়েছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞরা মনে করছেন, ভাইরাসটি প্রাণী থেকে মানবদেহে ছড়িয়েছিল এবং সেটি উহানের একটি বাজার থেকে শুরু হয়েছিল। ভাইরাসের উৎস নিয়ে একটি আধুনিক গবেষক দল কাজ শেষ করেছে। এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বে আন্তর্জাতিক গবেষকেদের আরেকটি বড় দল কাজ শুরু করবে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 