বুধবার, ৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » বৈরুত বিস্ফোরণ বোমা হামলা-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বৈরুত বিস্ফোরণ বোমা হামলা-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,হোয়াইট হাউস থেকে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবাননের রাজধানী বৈরুতে গতকাল যে বিস্ফোরণ ঘটেছে তা কোন কারখানার বিস্ফোরণ নয় বরং এটি কোনো না কোনোভাবে বোমা হামলা বলে জেনারেলরা আমাকে জানিয়েছেন ।
লেবাননের নেতারা যখন বলছেন, বৈরুত বন্দরের কাছে সংরক্ষিত উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক গুদামে বিস্ফোরণ ঘটেছে তখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন।
গতকাল হোয়াইট হাউসে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রেসিডেন্ট ট্রাম্প লেবাননকে যেকোনো ধরনের সাহায্যের জন্য আমেরিকার প্রস্তুতির কথা জানিয়ে বলেন, এটি যেকোনভাবেই হোক সন্ত্রাসী হামলা।
বিস্ফোরণ সম্পর্কে প্রসেডেন্ট ট্রাম্পের ধারণা কি- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন “আমি আমেরিকার কয়েকজন জেনারেলের সঙ্গে আলাপ করেছি এবং তারা আমাকে বলেছেন এটি কোনো কারখানার বিস্ফোরণ নয় বরং এটি একটি বোমা হামলা।”বিস্ফোরণের পর আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের লোকজন
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, নিরাপত্তামূলক ব্যবস্থা ছাড়াই গুদামে ছয় বছর ধরে ২৭৫০ টন নাইট্রেট বিস্ফোরক ছিল যা মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়া লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, বিপজ্জনক গুদামে প্রাণঘাতী বিস্ফোরণের জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।#




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 